মহাপঞ্চমীর বৃষ্টির পর পুজোয় ষষ্ঠী থেকে কি পরিস্থিতি বদলাবে! আবহাওয়ার রিপোর্ট কোন বার্তা দিচ্ছে
পুজোয় বৃষ্টি হবে , এমন বার্তা তো আগেই ছিল। তবে মহাপঞ্চমীর সকাল মাটি করে এদিন সকাল থেকেই শরতের আকাশ ঘনিয়ে আসে বর্ষা। শুধু কল্লোলিনী তিলোত্তমাই নয়, কলকাতা সংলগ্ন একাধিক জায়গাতেও বৃষ্টি শুরু হয়েছে। কাকভোরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। তবে পুজোর বাকি দিনের পূর্বাভাস কেমন একনজরে দেখে নিন।

ষষ্ঠীর আবহাওয়া কেমন হবে?
শুধু পঞ্চমী নয়, ষষ্ঠীর দিনেও বৃষ্টির দাপট থেকে রেহাই পাবেন না শহরবাসী। অগত্যা ষষ্ঠীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পঞ্চমীর বৃষ্টি-হাল
পঞ্চমীর শুরুতেই এদিন বৃষ্টি হয়েছে ৫.৯ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন গোটা দিনই আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি, কলকাতা ও দক্ষিণ বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

পরিস্থিতি বদলের সম্ভাবনা!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দশমীতেও বৃষ্টির আশঙ্কা প্রবল। তার আগে ষষ্ঠীতে দেবীর বোধনের দিনেই প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এসবেও যে বাঙালির পুজো উন্মাদনায় ভাঁটা পড়বে না , তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications