পুজোর চার দিন দর্শনার্থীদের সাহায্য করতে গাইড ম্যাপ নিয়ে হাজির পুলিশ
পুজোর কটা দিন প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পূজা গাইড ম্যাপ উদ্বোধন করা হয়।
পুজোর কটা দিন প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পূজা গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বিকেল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে মালদা শহরে । এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারাও।

এবারে মালদা শহরে মোট ৫২টি ড্রপ গেট তৈরি করা হচ্ছে । ৪০টি পুলিশ এসিস্ট্যান্ট বুথ থাকছে । এর বাইরেও থাকছে আরও ৩০টি স্পেশাল পুলিশের বুথ। এছাড়া নজরদারি চালানো ক্ষেত্রে সাদা পোশাকের পুলিশের ব্যবস্থা থাকছে। দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করার জন্য বিশেষ পুলিশ বাহিনী মোতায়ন করা হচ্ছে । এছাড়াও থাকছে ৯টি আরটি মোবাইল এবং তিনটি নাকা চেকিং পোস্ট ।
মালদা শহরে প্রতিমা দর্শনের ক্ষেত্রে গ্রাম গঞ্জ থেকে যানবাহন নিয়ে যারা আসবেন তাদের জন্য তিনটি জায়গায় পার্কিং জোন করা হচ্ছে । তার মধ্যে একটি হলো মালদা কলেজ মাঠ ও সাহাপুর দ্বিতীয় সেতু । অপরটি হচ্ছে রবীন্দ্র ভবন এলাকা। শহরের বিভিন্ন এলাকায় ড্রপগেট থাকবে । নজরদারির ক্ষেত্রে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিতে চলেছে ওই গাইডম্যাপে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড যাওয়াতে ব্যবস্থা থাকবে। শহরের যানজট ব্যবস্থা অনেকটাই কমে যাবে বলে মনে করেছে জেলা পুলিশ কর্তারা।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন পুজোর ষষ্ঠী থেকে নবমী দুপুর ৩ টা থেকে রাত ২টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল শহরে বন্ধ থাকবে। এছাড়াও পূজোর মধ্যে বাইপাস রোড চালু হয়ে যাওয়াতে যানজট সমস্যা অনেকটাই মিটে যাবে। ওই রোডে গাড়ি পার্কিং করা যেতে পারে। সেখান থেকে দর্শনার্থীরা বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দর্শন করতে পারবেন।
দর্শনার্থীদের জন্য পুলিশের স্পেশাল কিছু টিম থাকবে যারা বিভিন্ন ক্ষেত্রে নজরদারি চালাবে। পুজো যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ক্লাবগুলোকে সিসিটিভিতে মনিটরিং করার কথা বলে দেওয়া হয়েছে। সন্দেহজনক কোথাও কিছু মনে হলে পুলিশের টোল ফ্রি নম্বর থাকবে সেখানে সাধারণ মানুষ ফোন করে জানাতে পারেন। এছাড়াও বেপরোয়া যানবাহনের দাপট রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।












Click it and Unblock the Notifications