দুর্গাপুজো ২০১৯ : বাকিংহ্যাম প্যালেস দেখতে হলে লন্ডন নয়, চলে আসুন বারাসতের রথতলায়
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতে প্রত্যেক বাঙালিই, কিন্তু প্রবাসীদের কাছে বাঙালিরর প্রধান উৎসব দুর্গা পূজো কেমন ভাবে কাটে অনেকেরই জানা নেই।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মাতে প্রত্যেক বাঙালিই, কিন্তু প্রবাসীদের কাছে বাঙালিরর প্রধান উৎসব দুর্গা পূজো কেমন ভাবে কাটে অনেকেরই জানা নেই। এমনকি বিদেশে কিভাবে বাঙালির প্রিয় এই দূর্গা উৎসব পালন হয় তাও জানা নেই অনেকের। তাই এবার ৫৯ তম বর্ষে বারাসাত রথতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি নিয়ে আসছে লন্ডনে কীভাবে দুর্গাপুজো হয় তারই চিত্র।

লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে উদ্যোক্তাদের এই ভাবনার রূপ দিয়েছেন শিল্পী বাবু সিংহ রায়। তিনি জানান, যেভাবে ইংল্যান্ডের মতো দেশগুলোতে দুর্গাপুজো পালন হয় তা আমরা এবার তুলে ধরতে চলেছি। আমাদের পরিকল্পনার মাধ্যমে থিমের নাম দেওয়া হয়েছে লন্ডনের বাকিংহাম প্যালেসের পুজো। সেখানে পুজো কেমন হয় সেই চিত্রই আমরা এবার তুলে ধরতে চলেছি।

প্রতিমা শিল্পী দিলীপ পাল। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়া হয়েছে প্রতিমাও। তবে প্রতিমায় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। ডাকের সাজে সাজানো হচ্ছে দেবী দুর্গাকে। পুজো উদ্যোক্তাদের তরফে মুকুল চট্টোপধ্যায় জানান, পুজো মণ্ডপ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দিচ্ছি আমরা।

যেভাবে লন্ডনের মত শহরগুলোতে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে দূর্গা উৎসব পালন পালন করে আমাদের এখানেও যেন সেই ধর্ম বর্ণ বিদ্বেষকে দূরে রেখে সবাই একসঙ্গে মিলে দুর্গাপূজোতে মাতে সেই বার্তাই দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়া হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে।
[বেঙ্গালুরুতে এক চিলতে 'ম্যাডক্স স্কোয়ার' খুঁজছেন! 'পিবিসিএ'-এর দুর্গাপুজো একদম মিস করবেন না]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications