লজ্জা থাকলে নৈতিক দায় নিয়ে ইস্তফা দিক মোদী-শাহ, চড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিক নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে নৈতিক কারণে অমিত শাহ পদত্যাগ করুন। যদি বিজেপি সরকারে না থাকত, তাহলে আরও কম আসন পেত। জোরালো বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে অবজারভাররা অনেক জায়গায় কাজ করছে। তৃণমূল প্রার্থীদের জয়ের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata banerjee

বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে জেতানো হয়েছিল৷ সেই সমীক্ষা ভুল প্রমাণিত হল৷ তৃণমূল নেত্রী জোর গলায় কথা বললেন। সন্দেশখালি ইস্যু রাজ্যে ভোটের বড় ইস্যু হয়েছিল। সেই বিষয়টি বসিরহাট এলাকার মানুষ ভোটের বাক্সে ফলাফল দিয়েছে।

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠিতা পায়নি। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত নরেন্দ্র মোদীর। নাম না করে নীতিশ কুমারকে কটাক্ষ করলেন। টিডিপি আর নীতিশ কুমারের পা ধরতে হচ্ছে। কটাক্ষ করলেন বিজেপিকে।

ইন্ডিয়া জোটের সঙ্গীদের তৃণমূল নেত্রী যোগাযোগ করে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে আগামী কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। ইন্ডিয়া জোট জিতেছে, মোদী হেরেছে। দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী

তমলুকের ভোটে রিগিং হয়েছে। সেখানে তৃণমূল জিততে পারত। জোর গলায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামাণিক কোচবিহারে হেরে গিয়েছেন। অমিত শাহের ডেপুটিকে কটাক্ষ করলেন তিনি৷ মানুষ মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

অনেক জায়গায় রাজ্য পুলিশকে কাজে লাগানো হয়নি৷ বিজেপির হয়ে অবজারভাররা কাজ করেছে। বাংলার মানুষের কাছে চির কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+