প্রবল কুয়াশার জের, প্রধানমন্ত্রী মোদীর হেলিকপ্টার নামতে পারল না নদিয়ায়! কোথায় অবতরণ করল?
আজ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার দাপট। আর সেই কারণেই ব্যাহত হল প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি। ঘন কুয়াশার কারণে নদিয়ার তাহেরপুরে নামতে পারল না নরেন্দ্র মোদীর হেলিকপ্টার।

সূত্রের খবর অনুযায়ী, আকাশে দৃশ্যমানতা কম থাকার কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে হেলিকপ্টারটিকে তাহেরপুরে নামার অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতিটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হেলিকপ্টারটি দমদম বিমানবন্দরে ফিরে আসবে। আপাতত সেখানেই রয়েছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার।
এদিকে আবার, নির্ধারিত সময় অনুযায়ী আজ তাহেরপুরে প্রধানমন্ত্রীর একটি জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে সেই সভার সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্র জানা যাচ্ছে যে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত আকাশপথে যাওয়া সম্ভব নয়।
এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে সড়কপথে নদিয়া যাওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রী সড়কপথেই তাহেরপুর পৌঁছতে পারেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
ঘন কুয়াশার কারণে রাজ্যের একাধিক জায়গায় আজ সকাল থেকেই যান চলাচল ব্যাহত হয়েছে। আর এর প্রভাব পড়েছে রাজনৈতিক কর্মসূচিতেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications