Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মন্দারমণির সমুদ্রসৈকতে অবৈধভাবে গাড়ি চালাতে গিয়ে মৃত কলকাতার ৩ কিশোর

কলকাতা, ২১ আগস্ট : মন্দারমণির সমুদ্রসৈকতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা ৩ কিশোরের। রবিবার ভোররাত ৪ টে নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একটি গাড়িতে থাকা তিন কিশোরেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১ জন। [(ভিডিও) দিল্লির রাস্তায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় মৃত ২]

পুলিশসূত্রের খবর অনুযায়ী, মৃত ৩ কিশোরের পরিচয় জানা গিয়েছে। এদের নাম, শিবরাজ নস্কর (২১), সুরজ দাশগুপ্ত (২০) এবং বৈভব রজনীশ (২১)। তিনজনেই একে অপরের অত্যন্ত ঘণিষ্ঠ বন্ধু ছিল। তিনজনেই নিউটাউন এলাকার বাসিন্দা। বেলেঘাটার নস্কর বাড়িতে এরা প্রায়ই একসঙ্গে দেখা করতে আড্ডা দিত।[মন্দারমণি: 'বেআইনি' প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের]

মন্দারমণির সমুদ্রসৈকতে অবৈধভাবে গাড়ি চালাতে গিয়ে মৃত কলকাতার ৩ কিশোর

শনিবারদিন গাড়ি নিয়ে মন্দারমণি যায় শিবরাজ, সুরজ ও বৈভব। প্রত্যক্ষদর্শীদের কথায় ভোর চারটে নাগাদ সমুদ্রের তীর দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল এই তিন কিশোর। উল্টোদিক থেকে আসা এতটি গাড়ি সজোর এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। [(ছবি) গাড়ির দুর্ঘটনা পরীক্ষায় ডাহা ফেল স্কর্পিও-কিউইড সহ ৫ গাড়ি]

মুলত রাস্তার কাজ চলায় সেখান দিয়ে গাড়ি চালানো বারণ ছিল। প্রসঙ্গত মাস তিনেক আগেই এই একইভাবে সমুদ্রসৈকতে গাড়ি চালাতে গিয়ে মৃত্যু হয় এক পর্যটকের। এরপরই এলাকায় নজরদারির জন্য পুলিশের উপর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পুলিশের উপর নজরদারির দায়িত্ব থাকলেও এই ধরণের ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। [বালিগঞ্জে কিশোরের পেটে ভাঙা কাঁচের বোতল ঢুকিয়ে খুন, ত্রিকোণ প্রেমের তত্ত্ব সামনে]

স্থানীয় লোকজনের কথায়, প্রথম দুর্ঘটনা হওয়ার পরই জেলা পুলিশ ও প্রশাসনের উপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দেশ মেনে প্রথম ২-৪দিন পুলিশ নজরদারি চালালেও ফের পরিস্থিতি যেই কে সেই। ফলে পুলিশের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ এলাকাবাসী। [(ছবি) ধর্মীয় আচার পালন করতে গিয়ে জ্বলন্ত কয়লার স্তূপে ৬ বছরের ছেলেকে ফেলল বাবা!]

দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ। মৃত ৩ কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর খবর পেয়ে ৩ কিশোরের পরিবারই মন্দারমণিতে পৌঁছিয়েছেন। ময়নাতদন্তের পরই তাদের দেহ ফেরৎ দেওয়া হবে বলে পরিবারগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+