Mamata Banerjee: কোনও প্ররোচনা কিংবা উত্তেজনায় পা নয়! সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: শারদোৎসবের দিনগুলি ভালো কাটুক! হোক শান্তিপূর্ণ। কোনও ধরনের প্ররোচনা কিংবা উত্তেজনায় পা না দেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পুণ্যতিথিতে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলার' উৎসব সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। মুল অনুষ্ঠান নুজরুল মঞ্চে হলেও কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল পদ্ধতিতেই তা উদ্বোধন করেন তিনি।
যদিও তৃণমূল নেতৃত্ব চেয়েছিলেন যাতে দলনেত্রী সশরীরে (Mamata Banerjee) উপস্থিত থাকেন। কিন্তু পায়ের চোট এখনও সারেনি। ফলে ভার্চুয়ালের মাধ্যমেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতৃত্ব।

আর সেই অনুষ্ঠান থেকেই রাজ্যের মানুষকে কার্যত সাবধান থাকার বার্তা দেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। বলেন, আমরা সবাই এক। কোনও বিদ্বেষ নয়। ধর্ম সব আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এই কথাটি মাথায় রেখে, সবাইকে নিয়ে চলুন আমরা এগিয়ে যাই।" অন্যদিকে আজকাল কোনও কিছুই নিরপেক্ষ নেই। সবই এক পক্ষ। আমাদের জাগো বাংলা অনেকটাই নিরপেক্ষ। মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমরা এখনও বিজ্ঞাপন নিই না। তবে নুজরুল মঞ্চে উপস্থিত না থাকতে পারার আক্ষেপ ধরা পড়া এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্যে। বলেন, আজ আমি যেতাম। কিন্তু প্রথমে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে লাগে, পরে আবার বার্সেলোনায় চোট লাগে। সেই নিয়েই কাজ করে গেছি। কিন্তু ফিরে অপারেশন হয়। তার পর বড় ইনফেকশন হয়ে গেছিল। কীভাবে জীবন মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে ১৫ দিন কষ্ট করে ফিরে এসেছি তা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে স্যালাইনের চ্যানেল করে আইভি ইনজেকশন অনেকদিন দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ আছেন বলেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ধীরে ধীরে হাঁটতে শুরু করেছেন বলেও জানান তিনি।
'জাগো বাংলার' উৎসব সংখ্যার উদ্বোধনের পাশাপাশি এদিন আরও একগুচ্ছ পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটের বাড়ি থেকে বসেই ভার্চুয়ালের মাধ্যমে হয় সেই অনুষ্ঠানে। এমনকি চেতলা অগ্রনীর পুজো যা কিনা ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত। সেটিরও উদ্বোদন করেন। একই সঙ্গে মায়ের চক্ষুদানও ভার্চুয়ালের মাধ্যমে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications