RG Kar Hospital: ICU-তে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, আরজি কর কাণ্ডে জেরা করেছিল CBI
হাসপাতালে ভর্তি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক দেবাশিস সোম। ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক সন্দীপ ঘোষ। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন দেবাশিস সোম।
সেকারণে সিবিআই তাঁকে তলব করে জেরাও করেছিলেন। সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। শনিবার রাতেই নাকি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন দেবাশিস সোম। তাঁকে বাইপাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। আইসিইউকে রাখা হয়েছে তাঁকে। কিডনিতে প্রভাব পড়েছে চিকিৎসকের। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য ঘটনার দিন সেমিনার রুমে উপস্থিত ছিলেন দেবাশিস সোম। আরজি কর হাসপাতালের চিকিৎসক না হয়েও কীভাবে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন দেবাশিস সোম। সেই সুবাদেই কি সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। সন্দীপ ঘোষকে কোন পরামর্শ দিয়েছিলেন ফরেনসিক মেডিসিনের এই চিকিৎসক। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল।
সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে জেরাও করেছিল সিবিআই। আরজি কর হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্তের সময়ও তিনি উপস্থিত ছিলেন সেখানে বলে জানা গিয়েছিল। স্বাস্থ্য নিয়োগ বোর্ডের সদস্যও ছিলেন দেবাশিস সোম। দেবাশিস সোমের উপস্থিতি নিয়ে তুঙ্গে বিতর্ক। কার দাপটে আরজি কর হাসাপাতালে এভাবে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসকরা অবাধে প্রবেশ করেছেন তা নিয়ে বিতর্ক দাঁনা বেঁধেছে।












Click it and Unblock the Notifications