পদ্মশ্রীর টাকায় গড়ে ওঠা হাসপাতালের বিতর্ক নিয়ে রায় দান কলকাতা হাইকোর্টের
পদ্মশ্রীর টাকায় গড়ে ওঠা হাসপাতালের বিতর্ক নিয়ে রায় দান কলকাতা হাইকোর্টের
পদ্মশ্রীর টাকায় গড়ে ওঠা হাসপাতালের আবেদনে সাড়া হাইকোর্টের। মানিকতলা যে এন রয় শিশু সেবা ভবনের মৌ চুক্তিকারি সংস্থার লাইসেন্স অবৈধ বলল কলকাতা হাইকোর্ট। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত মৃন্ময়ী রায় তাঁর ছেলের স্মৃতিতে এই হাসপাতাল তৈরি করেন। ২০০৯ থেকে হাসপাতালের আর্থিক অবস্থা তলানিতে ঠেকে। ২০০৬ সালে হাসপাতালের ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়ে শোভনা ফাউন্ডেশন এর সঙ্গে মৌ চুক্তি করে।

২০১৯ সালে দেখা যায় রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট এক্টের মাধ্যমে হাসপাতালে নতুন লাইসেন্স পায় শোভনা ফাউন্ডেশন। এর বিরুদ্ধেই হাসপাতালের দুই চিকিৎসক হাইকোর্টে মামলা করেন। তাদের অভিযোগ, কিভাবে একটি হাসপাতালে দুটি লাইসেন্স হতে পারে। সেইসঙ্গে শুধুমাত্র মৌ চুক্তি হয়েছিল লাইসেন্স বদলের কোন সিদ্ধান্ত হয়নি।
আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, হাসপাতালের নতুন লাইসেন্স সম্পূর্ণ অবৈধ। শোভনা ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত শোভনা ফাউন্ডেশনের সদস্য প্রাক্তন কংগ্রেসের নেতা প্রদীপ ঘোষ ও তার ছেলে সজল ঘোষ।












Click it and Unblock the Notifications