কৈলাসের পর এবার দিলীপ ঘোষ!রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে নাড্ডার সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি

কৈলাসের পর এবার দিলীপ ঘোষ!রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে নাড্ডার সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি

কৈলাস বিজয়বর্গীয়ের পর এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। একদিন আগেই রাজ্যে এসে কৈলাস বিজয়বর্গীয় ২০২১-এর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে করার দাবি করেছিলেন। আর দিলীপ ঘোষ বলেছেন, বিষয়টি নিয়ে তিনি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলবেন।

রাষ্ট্রপতির শাসনে বিধানসভা নির্বাচনের দাবি করেছেন কৈলাস

রাষ্ট্রপতির শাসনে বিধানসভা নির্বাচনের দাবি করেছেন কৈলাস

রাজ্যে রাষ্ট্রপতির শাসনে বিধানসভাা নির্বাচনের দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানে তিনি বলেন, রাজ্যপাল ও নির্বাচন কমিশন ঠিক করবেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনে বিধানসভা নির্বাচন হবে কিনা।

কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, রাষ্ট্রপতি ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গে সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন তিনি।

 দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হবে

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হবে

সংসদের বাদ অধিবেশন বসতে চলেছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। এই অধিবেশন স্বল্পকালীন হবে। বেশ কয়েকটি অর্ডিন্যান্স পাশ করানো হবে। এই অধিবেশনে যোগ দিতে দিল্লি গেলেই দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ হবে জেপি নাড্ডার। সেই সময় পশ্চিমবঙ্গে নিয়ে আলোচনা হবে।

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ দীর্ঘদিনে। তাঁদের দলের কর্মীদের হত্যা করা হচ্ছে। কোনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা চলতে পারে না। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তাঁদের দাবি হয় রাষ্ট্রপতির শাসন জারি করে নির্বাচন, নতুবা কেন্দ্রীয় বাহিনীর অধীনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা।

৪ সেপ্টেম্বর বিডিও অফিস ঘেরাও কর্মসূচি

৪ সেপ্টেম্বর বিডিও অফিস ঘেরাও কর্মসূচি

বিজেপির তরফে আগেই জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর প্রত্যেক জেলায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাবে তারা। দাবির মধ্যে রয়েছে, রাজ্যে আইনের শাসন ফেরানো আর দুর্নীতির অবসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+