রাজ্য বিজেপির প্রকৃত ঘরছাড়া দিলীপ ঘোষ, কটাক্ষ কুণালের
বিজেপির সব থেকে আগে ঘরছাড়া দিলীপ ঘোষ। তাঁকে বাসে করে রাজভবনে নিয়ে যাওয়া হোক। রাজ্য বিজেপির প্রকৃত ঘরছাড়া দিলীপ ঘোষ। বৃহস্পতিবার এমনই বিতর্কিত মন্তব্য করলেন কুণাল ঘোষ।
তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া বিজেপির কর্মী সমর্থকরা। তাদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে রাস্তাতেই আটকে দেওয়া হয়। তাই নিয়ে বিতর্ক চলছে। রাজ্য রাজনীতিতে তার মধ্যেই আরও বিতর্ক বাড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বিজেপি রাজ্যে অনেকগুলি আসনে হেরেছে। বিজেপি প্রার্থীরা নেতৃত্বের দিকে আঙুল তুলছেন। টাকা দিয়ে বিজেপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এমন অভিযোগ তোলা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা অনেক জায়গাতেই ক্ষুব্ধ নেতৃত্বের প্রতি। সেই নেতারা যে দলকে ডুবিয়েছেন, তারা জানেন। সেই বিষয় থেকে নজর ঘোরাতে নেতৃত্ব এইসব করছে। দাবি করেছেন কুণাল ঘোষ।
প্যাকেজ ট্যুর, হোম স্টে চালু করেছে বঙ্গ বিজেপি। কাউকে বাড়ির থেকে তুলে এনে সাজিয়ে রাখা৷ বাসে করে নিয়ে যাওয়া। এগুলো হচ্ছে, দাবি কুণালের। এরপরই আরও খোঁচা মেরে কুণাল বলেন, ঘরছাড়াদের যদি নিয়ে যেতে হয়, তাহলে প্রথম ঘরছাড়া দিলীপ ঘোষ। যিনি পাঁচ বছর মেদিনীপুরে ছিলেন, তাঁকে তো নিয়ে যাওয়া উচিত। রাজ্য বিজেপির প্রকৃত ঘরছাড়া দিলীপ ঘোষ।"
রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা রাজভবনে দেখা করতে যাবেন তাঁর সঙ্গে। কুণাল এদিন বলেন, কার কাছে যাচ্ছেন ? রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, সেগুলো শুভেন্দু অধিকারীরা জানেন? "
সেই যথাযথ তদন্তের কী হবে? সেই ন্যায়বিচারের কী হবে? কার কাছে ন্যায়বিচারের জন্য যাচ্ছে? রাজ্যপালকে খোঁচা দিয়েছেন কুণাল৷ বিজেপি কিছু মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে খাইয়ে দায়িয়ে পার্টি অফিসে রাখছে। এটা প্যাকেজ ট্যুর। হারার পর নজর ঘোরানোর জন্য এমন করা হচ্ছে। বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন কুণাল।












Click it and Unblock the Notifications