'মমতা সত্যিকে ফেস করতে ভয় পান', কেরল স্টোরি নিষিদ্ধ করা নিয়ে নিশানা দিলীপ ঘোষের

কেরালা স্টোরি সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে। গতকালই রাজ্যে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বাম-বিজেপি চক্রান্ত করে এই সিনেমা তৈরি করেছে। তাই রাজ্যে এই ছবির দেখানোর সুযোগ তিনি দেবেন না।

মঙ্গলবার সকালে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, 'কেরল নিয়ে সিনেমা হলে বাংলায় ব্যান হয়। বাংলা নিয়ে যদি সিনেমা হয়, সারা দেশে কি অবস্থা হবে ভাবুন। মমতা সত্যকে ফেস করতে সাহস পাননা। সত্যের সঙ্গে থাকতে কষ্ট পান। উনি মিথ্যার সঙ্গে থাকতে চান। সত্যকে চাপা দিতে চান।'

কেরল স্টোরি নিষিদ্ধ করা নিয়ে নিশানা দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ আরও বলেছেন, 'বহুবছর ধরে চলা একটি সমস্যা নিয়ে তৈরি এই সিনেমা উনি ব্যন করলেন। সিনেমার উদ্দেশ্য সত্য কে তুলে ধরা। আদালত আটকায় নি। সেন্সর বোর্ড আটকায় নি। উনি আটকে দিলেন। কারণ বাংলার মানুষকে উনি সত্য জানতে দিতে চান না। কেবল ভোটের চিন্তা ওনার। দেশের মানুষের মতো চিন্তা ওনার নেই। উনি সব সত্য চেপে দেওয়ার চেষ্টা করেন বলেই তো মানুষ আজ ওনার বিরুদ্ধে কোর্টে গেছে।'

কেরল স্টোরি নিষিদ্ধ করা নিয়ে নিশানা দিলীপ ঘোষের

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কেরল স্টোরি সিনেমার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। বাম-বিজেপি পরিকল্পনা করে সিনেমাটি তৈরি করেছেন। সেকারণে রাজ্য এই সিনেমা দেখানো হবে না। তারপরেই শুরু হয়ে গিয়েছে নতুন বিতর্ক।

কেরল স্টোরি নিষিদ্ধ করা নিয়ে নিশানা দিলীপ ঘোষের

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের হিংসাকেও পরিকল্পিত বলে অভিযোগ করেছিলেন। তার পাল্টা জবাবে এদিন দিলীপ ঘোষ বলেন, 'যারই মেড হোক, উত্তর পূর্ব ভারত এক সময় হিংসার আগুনে জ্বলত। তারপর মানুষ বিজেপিকে সেখানে এনেছে। এখন হিংসাও নেই। বোমা বন্দুক নেই। কিছু আঞ্চলিক সমস্যা আছে। ওখানে অনেক গুলি জনজাতির বাস। কিছু ছোট ব্যাপার আছে। ভুল বোঝাবুঝি হয়েছে। সরকার পরিস্থিতি সম্পর্কে সচেতন। মণিপুর বিগত দিনে প্রচুর সমস্যা থেকে বেরিয়ে এসেছে। এই সমস্যা থেকেও বেরিয়ে আসবে।

Recommended Video

'সারা দেশে গুটিয়ে গিয়ে এখন কালীঘাটে ঠেকেছে তৃণমূল': দিলীপ ঘোষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+