সিএএ পাশে বাংলার অনেক অবদান, ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ
সিএএ পাশে বাংলার অনেক অবদান, ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ
এদিন শহিদ মিনারে বিজেপি সভা ছিল সিএএ-র জন্য অমিত শাহকে অভিনন্দনের জন্য সভা। দিলীপ ঘোষ তাঁর স্বাগত ভাষণ দিতে উঠে বলেন, সিএএ-র জন্যয় অভিনন্দন। অমিত শাহ এই আইন তৈরির কারিগর, যার জেরে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ উদ্বাস্তু।

বাংলা থেকে বিজেপির ২০ জন সাংসদ
এদিন দিলীপ ঘোষ বলেন, বাংলা থেকে সংসদে বিজেপির ২০ জন সাংসদ রয়েছেন। যাঁদের ১৮ জন লোকসভায় এবং ২ জন রাজ্যসভায়।

সিএএ পাশে বাংলার অনেক অবদান
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সিএএ পাশ করানোয় বাংলার অনেক অবদান রয়েছে। এপ্রসঙ্গে তিনি বাংলা থেকে সংসদে থাকায় ২০ জন সাংসদের কথা উল্লেখ করেন। তাঁদেরকে যাঁরা নির্বাচিত করেছেন, তাঁদেরও অভিনন্দন জানান তিনি।

দিলীপ ঘোষ উল্লেখ করে বলেন, তাঁরা প্রধানমন্ত্রীকেও সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি ব্যস্ত থাকায় তা আর হয়নি। অমিত শাহ রাজি হওয়ায় এদিনের সংবর্ধনা সভায় আয়োজন করা হয়েছে।

সিএএ-র সমর্থনে কর্মসূচির উল্লেখ
রাজ্যে সিএএ-র সমর্থনে বিজেপি ১০০০-এর বেশি সভা করেছে। পাশাপাশি ৬০০-র বেশি মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। চক্রান্ত করে সংবিধানকে চ্যালেঞ্জ জানানোপ অভিযোগ তিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

'দেশভাগে ক্ষতি হয়েছিল কাশ্মীর ও বাংলার'
দিলীপ ঘোষ এদিন বলেন, দেশভাগে ক্ষতি হয়েছিল কাশ্মীর ও বাংলার। সিএএ-এর প্রয়োগের সঙ্গে সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫এ ধারার বিলোপের তুলনা দিতে গিয়ে একথা উল্লেখ করেন দিলীপ ঘোষ।

Click it and Unblock the Notifications