বাড়িতে থাকার অভ্যাস নেই! করোনা লকডাউনে 'খেলাটা' বিপজ্জনক হবে, নেত্রী মমতাকে হুঁশিয়ারি দিলীপের

বাড়িতে থাকার অভ্যাস নেই মুখ্যমন্ত্রীর। সবাই দেখেছে প্রথম লকডাউন থেকে তিনি রাস্তায়। পার্টির লোকেরা এবং পিকে মিলে তাঁকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করেছিলেন।

বাড়িতে থাকার অভ্যাস নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবাই দেখেছে প্রথম লকডাউন থেকে তিনি রাস্তায়। পার্টির লোকেরা এবং পিকে মিলে তাঁকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বাড়িতে থাকতে পারছেন না। তাই সব কিছু খুলে দিচ্ছেন। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

লকডাউনের সংজ্ঞা নিয়ে প্রশ্ন

লকডাউনের সংজ্ঞা নিয়ে প্রশ্ন

দিলীপ ঘোষের প্রশ্ন লকডাউনে যদি সব কিছুই খুলে দেওয়া হয়, তাহলে লকডাউন কেন। দিলীপ ঘোষের দাবি অন্য কোনও এলাকায় হচ্ছে না। বিশেষ কিছু এলাকায় খোলা ছিল। কিন্তু উনি সবই খুলে দিচ্ছেন, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

 খেলাটা বিপজ্জনক হবে, হুঁশিয়ারি দিলীপের

খেলাটা বিপজ্জনক হবে, হুঁশিয়ারি দিলীপের

দিলীপ ঘোষের পরামর্শ কার পরামর্শে মুখ্যমন্ত্রী সব কিছু খুলে দিচ্ছেন। এই খেলাটা বিপজ্জনক হবে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

সব কিছুকে গোলানোর চেষ্টা করছেন মমতা

সব কিছুকে গোলানোর চেষ্টা করছেন মমতা

দিলীপ ঘোষের অভিযোগ সব কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বিভ্রান্ত করছেন। এমনি তিনটে জোন। তার ওপর আবার তিনটে জোন। দিলীপ ঘোষের প্রশ্ন কত ভাগাভাগি করবেন, কত কমিটি করবেন। মুখ্যমন্ত্রী পুরো বিষয়টিকেই হাল্কা করার চেষ্টা করছেন, অভিযোগ করেছেন দিলীপ।

হকার্স মার্কেট খোলা নিয়ে প্রশ্ন

হকার্স মার্কেট খোলা নিয়ে প্রশ্ন

দিলীপ ঘোষ বলেন, সবাই জানেন হকার্স মার্কেট কত ছোট জায়গায় মধ্যে হয়। তারপর ক্রেতারা ভিড় করবেন। সেখানে কোনও সোশ্যাল ডিস্ট্যান্সিং হবে না। ফলে রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+