Dilip Ghosh Marriage: পান দিয়ে গালে...'দাবাং' দিলীপ আর সিঙ্গল নন! গোধূলি লগ্নেই রিঙ্কুকে সারলেন বিয়ে

Dilip Ghosh Marriage: বিয়ে করলেন দিলীপ ঘোষ। আজ শুক্রবার সকাল থেকে গোটা বাংলার নজর ছিল সেদিকে। অবশেষে চার হাত এক হল। একেবারে নিয়ম নীতি মেনেই বৈদিক মতে বিজেপি নেত্রী রিঙ্কুকে বিয়ে সারলেন দিলীপ ঘোষ। নিউ টাউনে বিজেপি নেতার বিলাসবহুল আবাসনে এই বিয়ের আসর বসে।

সাক্ষী থাকেন দুই পরিবারের একেবারেই ঘনিষ্ঠ কয়েকজন। ছিলেন 'পাত্রে'র মাও। তাঁর তত্ত্বাবধানেই গোটা বিয়ের কাজ সম্পন্ন (Dilip Ghosh Marriage) হয় বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বৈদিক বিয়ের পাশাপাশি আইন মেনে রেজিস্ট্রির কাজও হয়।

Dilip Ghosh Marriage

Dilip Ghosh Marriage: জাঁকজমক ভাবে বিয়ে চাননি দিলীপ ঘোষ

কখনই জাঁকজমক করে না, বরং ছোট করেই বিয়ে করার পক্ষে ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Marriage) । শুধু তাই নয়, পুরো বিষয়টি যাতে গোপনে হয় সেটাও চেষ্টা করেন। কিন্তু 'দাবাং' দিলীপের বিয়ে বলে কথা! সব কি লুকানো থাকে? জানা যায়, রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পড়েই বিয়ের পিঁড়িতে বসেন প্রাক্তন বিজেপি সাংসদ।

তবে এক্ষেত্রে কনের বাড়িতে যাননি। একেবারে লাল বেনারসি পড়ে পাত্রের বাড়িতে আসেন রিংকু। শুধু লাল শাড়ি পড়ে নয়, মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়নায় ঢেকে কনে আসেন দিলীপের বাড়িতে। বিয়েতে বসার আগে বিজেপি নেত্রী বলেন, খুবই উত্তেজিত। সীতা চলছে রামের বাড়ি।

Dilip Ghosh Marriage: আশীর্বাদ চাইলেন দিলীপ

বিয়ে সেরে বাড়ির বাইরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। আর সেখান থেকে সবার আশীর্বাদ চান তিনি। একই সঙ্গে বরের বেসেই বাংলায় পরিবর্তনের ডকা দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, দল যে কাজ দেবে তাই দুজনে মিলেই সারবেন বলেও মন্তব্য করবেন। একই সঙ্গে জানান, মায়ের দায়িত্ব এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আলোচনা করে দায়িত্ব নেওয়ার কথা রিংকু জানিয়েছেন বলে জানান বিজেপি নেতা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Dilip Ghosh Marriage: শুভেচ্ছা জানিয়েছে দল

এদিন সকালেই বিজেপি নেতার বাড়িতে পৌঁছে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে বিয়ের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে ফুল ও শুভেচ্ছাবার্তা পাঠান, যা রাজনীতির বাইরে একটি সৌজন্যতার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। কার্ডে লেখা ছিল, "জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর করুন আপনাদের যৌথ জীবন সুখের হোক"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+