রাজীবকে নিয়ে ‘চালুনির ছুঁচের বিচার’ মন্তব্য অরূপের, গৃহযুদ্ধে দিলীপ জানালেন আহ্বান

রাজীবকে নিয়ে ‘চালুনির ছুঁচের বিচার’ মন্তব্য অরূপের, গৃহযুদ্ধে দিলীপ জানালেন আহ্বান

শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনার পারদ চড়েছে। শনিবার অরাজনৈতিক মঞ্চে তাঁর মনের কথা প্রকাশ হওয়ার পরই রাজীবকে নিয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি সব পক্ষই। রাজীবের নাম না করেই খোঁচা দিয়েছেন অরূপ রায়। আর তৃণমূলে গৃহযুদ্ধের এই বাতাবরণে ফায়দা তুলতে দিলীপ জল্পনা বাড়িয়েছেন তাৎপর্যপূর্ণ মন্তব্যে।

‘কাজের মানুষ, কাছের মানুষ’ রাজীব, পোস্টার

‘কাজের মানুষ, কাছের মানুষ’ রাজীব, পোস্টার

রাজীব বন্দ্যোপাধ্যায় দলের সমালোচনায় মুখর হওয়ার পরদিনই পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে। রাজীবকে ‘কাজের মানুষ, কাছের মানুষ' বলে উল্লেখ করা হয়েছে সেই পোস্টারে। একেবারে শুভেন্দু অধিকারীর ঢঙেই রাজীবের অনুগামীরা পথে নেমেছেন। পোস্টার দিয়ে রাজীবের প্রতি সমর্থন জানিয়েছেন তাঁরা।

রাজীবের নাম না করেই খোঁচা অরূপের, কী বললেন

রাজীবের নাম না করেই খোঁচা অরূপের, কী বললেন

এরপর অরূপ রায় রাজীবের নাম না করেই খোঁচা দিয়েছেন। তিনি বলেন, চোরের মায়ের বড় গলা। যাঁরা কিছুই করেননি, শুধু মুখে বড় বড় কথা বলছেন। যাঁরা দুর্নীতি নিয়ে মুখ খুলছেন, তাঁরা কী, সেটা তো ভেবে দেখতে হবে। কিন্তু তা না ভেবেই অনেকে অনেকরকম মন্তব্য করছেন।

চালুনি করছে ছুঁচের বিচার, দুর্নীতিগ্রস্তরাই বেশি চেঁচায়

চালুনি করছে ছুঁচের বিচার, দুর্নীতিগ্রস্তরাই বেশি চেঁচায়

অরূপের কথায়, যে বেশি দুর্নীতিগ্রস্ত, সে-ই বেশি চেঁচায়। যে অপরকে দুর্নীতিগ্রস্ত বলে, সে কী সেটা আগে ভেবে নেয় যে সে কী। চালুনি করছে ছুঁচের বিচার। দলে অনেক মানুষ রয়েছেন, যাঁরা রক্ত ঝরিয়ে দলটা করেছেন। কিন্তু কেউ কেউ কিছুই না করে দলের পদ পেয়ে গিয়েছেন। তাঁরাই বড় বড় কথা বলছেন।

রাজীব ফের বেসুরো গাইতেই জল্পনা তুঙ্গ

রাজীব ফের বেসুরো গাইতেই জল্পনা তুঙ্গ

২০২১-এর নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় অরাজনৈতিক মঞ্চ থেকে প্রশ্ন তোলেন দলের স্তাবকতা নিয়ে। তৃণমূলের তরুণ-তুর্কি নেতাদের মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে তিনি স্বচ্ছ ভাবমূর্তির নেতা বলে প্রসিদ্ধ ছিলেন। সেই রাজীব ফের বেসুরো গাইতেই জল্পনা তৈরি হয়। রাজীব বলেন, এখন স্তাবকতার যুগ। হ্যাঁ-কে হ্যাঁ, আর নাকে না বলে মেলাতে পারলেই তুমি বেশি নম্বর পাবে। আমি পারিনি তাই আমার নম্বর কম।

রাজীবকে বিজেপিতে আহ্বান জানিয়ে রাখলেন দিলীপ

রাজীবকে বিজেপিতে আহ্বান জানিয়ে রাখলেন দিলীপ

আর রাজীবের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় আসতে চাইলে আমরা দলে নিয়ে নেব। তাঁকেও আমরা আহ্বান জানিয়ে রাখলাম। তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে না। আয়লার পর সুন্দরবনে একমাত্র তিনিই বাঁধ মেরামতির তদারকিতে গিয়েছিলেন। অন্য কোনও মন্ত্রীর টিকি খুঁজে পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+