কাঁচা টাকা নিয়ে মোচ্ছব! মুখ্যমন্ত্রী মমতার দেওয়া পরিযায়ীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ

কেন্দ্র সরকার টাকা পাঠালেই মোচ্ছব করে তৃণমূল সরকার। এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া রাজ্যে ফেরা পরিযায়ীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কেন্দ্র সরকার টাকা পাঠালেই মোচ্ছব করে তৃণমূল কংগ্রেস সরকার। এমনটাই অভিযোগ দিলীপ ঘোষের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দেওয়া রাজ্যে ফেরা পরিযায়ীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও জ্ঞানের দরকার নেই।

কাঁচা টাকা নিয়ে মোচ্ছব

কাঁচা টাকা নিয়ে মোচ্ছব

দিলীপ ঘোষের অভিযোগ কাঁচা টাকা নিয়ে মোচ্ছব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। আয়লার টাকা, বুলবুলের টাকা, বন্যার টাকা নিয়ে যেরকম মোচ্ছব হয়, এবার তা হবে না। তিনি বলেন মোদী সরকার রাজ্যকে টাকা দিয়েছে কন্ডিশন দিয়ে। মাঝখান থেকে নেতারা যাতে টাকা খেতে না পারেন, সেই ব্যবস্থা করেছে মোদী সরকার।

হাতে টাকা না পেয়ে কষ্ট মমতা

হাতে টাকা না পেয়ে কষ্ট মমতা

দিলীপ ঘোষ বলেন এবার হাতে কাঁচা টাকা না পেয়ে কষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার করোনা প্যাকেজে কোনও রাজ্যের হাতেই টাকা তুলে দেয়নি।

রাজ্যে পরিযায়ীদের সংখ্যা নিয়ে প্রশ্ন

রাজ্যে পরিযায়ীদের সংখ্যা নিয়ে প্রশ্ন

দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখনও পর্যন্ত ৩ লক্ষ পরিযায়ী এসেছে। কিন্তু যদি ১৬ টি ট্রেনও এসে থাকে, তাহলেও তো এত লোক আসতে পারেন না। তাহলে বাকি লোকেরা এসেছেন পায়ে হেঁটে। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তিনিই দুদিন পরে বলবেন ৫ লক্ষ লোককে নিয়ে এসেছি। আর আনতে পারব না। এইভাবে দায়িত্ব এড়িয়ে যেতেই রাস্তা পরিষ্কার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

মমতার জ্ঞান দরকার নেই

মমতার জ্ঞান দরকার নেই

দিলীপ ঘোষ বলেন, তারা তাদের রাস্তা বেছে নেবেন। কিন্তু তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও জ্ঞান দেওয়ার দরকার নেই। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতিতে বিরোধীদের কাছে রাজনীতি না করার আবেদন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+