কর্মসূচিকে বানচাল করতে পুলিশ ব্যবহারের অভিযোগ! রেড করতে আসলে বেঁধে রাখুন, আর যা বললেন দিলীপ

ফের পুলিশের কাজ নিয়ে সমালোচনা দিলীপ ঘোষের(dilip ghosh)। জনগণের পয়সায় পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপির সভাপতি। এই প্রতিক্রিয়ায় পাল্টা দিলীপ ঘোষকে অসভ্য বলে মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।

ফের পুলিশের কাজ নিয়ে সমালোচনা দিলীপ ঘোষের(dilip ghosh)। জনগণের পয়সায় পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি। এই প্রতিক্রিয়ায় পাল্টা দিলীপ ঘোষকে অসভ্য বলে মন্তব্য করেছেন দমদমের তৃণমূল (trinamool congress) সাংসদ সৌগত রায়।

পুলিশকে হিজড়া বলে সম্বোধন

পুলিশকে হিজড়া বলে সম্বোধন

রাজ্যের পুলিশকে হিজড়া বলে সম্বোধন দিলীপ ঘোষের। পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করার অভিযোগ করেছেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিছু পুলিশ অফিসার চামচাগিরি করছেন, এখনও সময় আছে, শুধরে যান। তারা যে ইউনিফর্মটা পরেন, তা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি। ওটা তাদের (পুলিশকর্মীদের) বাপের কিংবা তৃণমূলের জমিদারি নয়।

বিজেপির ওপরে হামলার অভিযোগ

বিজেপির ওপরে হামলার অভিযোগ

পটাশপুরের সভায় দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য জুড়ে তৃণমূলের লোকজন বিজেপির ওপরে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে। তাঁর গাড়ির ওপরে দশবারের বেশি হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

পুলিশকে বেঁধে রাখার নিদান

পুলিশকে বেঁধে রাখার নিদান

সভায় উপস্থিত জনগণকে দিলীপ ঘোষ বলেন, রাতে যদি পুলিশের কেউ রেড করতে আসে, তাহলে তাঁকে বা তাঁদেরকে গাছে বেঁধে রাখবেন। গ্রামের লোকের মিলে সকালে তাঁদের বিচার করবেন। তিনি বলেন, জনগণের পয়সায় পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে।

আগেও পুলিশকে আক্রমণ

আগেও পুলিশকে আক্রমণ

এর আগেও পুলিশকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ভয় দেখিয়ে তাদের দল ভাঙানোর অভিযোগও তিনি করেছিলেন। তিনি বলেছিলেন ওইসব ভাড়াটে সেনা দিয়ে হবে না। কর্মকর্তা বুকে আগুন জ্বলছে। ওইসব পুলিশদের মুখে তারা প্রস্রাব করেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।
পুলিশের কাজ ছেড়ে সবজি বিক্রির পরামর্শও তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাড়ির ছেলে মেয়েরা বাবা কী করে তা প্রশ্ন করলে উত্তর দিতে দ্বিধা করে বলেও মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। সবজি বিক্রি করলে পুলিশের মান বাড়বে। এছাড়াও ছেলে মেয়েরা বলতে পারবে, বাবা সবজি বিক্রি করে সংসার চালায়। বিজেপি কর্মীদের ওপর পুলিশ অত্যাচার করলে ঠ্যাঙানোর নিদানও দিয়েছিলেন তিনি।

দিলীপ ঘোষ অসভ্য

দিলীপ ঘোষ অসভ্য

এব্যাপারে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, দিলীপবাবু অসভ্য। বাংলা শেখএননি। বিজেপির রাজ্য সভাপতিকে অর্ধশিক্ষিত বলেও আক্রমণ করেন সৌগত রায়। পাশাপাশি তিনি আরও বলেন, যিদি উনি (দিলীপ ঘোষ) নিজেকে সংশোধন না করেন, তাহলে রাজনৈতিক ক্ষেত্র থেকে তাঁকে বহিষ্কার করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+