রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন দিলীপ ঘোষ
রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই ধর্মীয় সংগঠনের কয়েক জন সাধু সরাসরি রাজনীতি করছেন। এমনই বিস্ফোরক অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাই নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে এবার আক্রমণাত্মক দিলীপ ঘোষও।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। "মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে। কাকে কী বলছেন, ঠিক নেই।" রবিবার সকালে ইকো পার্কে প্রাত:ভবনে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন।

" মৌলবীদের দিয়ে তিনি রাজনীতি করাতে পারেন। তাদের সঙ্গে নমাজ পড়ে তাদের ভোট নিতে পারেন। আর আমাদের সাধু সন্ন্যাসীদের রাজনীতি করা বারণ আছে না কি? আজকে হিন্দু সমাজ বিপদে। হিন্দু সমাজের মহিলারা বিপদে। এই কথা তারা বলবেন না। সাধুরা সর্বস্ব ছেড়েছেন ধর্মরক্ষার জন্য। তা নিয়ে তো তারা বলতেই পারেন।" স্পষ্ট বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ।
"এই পাপ ওনাকে ডোবাবে।" পরিষ্কার এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গেরুয়া বসন পরেন তাঁরা। রাজনীতি করেন না। তাঁরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলেন। সমাজসেবার কাজ করেন। এই ধর্মীয় সংগঠনের তিনি বদনাম করছেন। খোঁচা মেরেছেন দিলীপ ঘোষ।
আয়লা, আম্ফান, ভূমিকম্পের সময় এই সাধু সন্ন্যাসীরা গিয়ে সাধারণ মানুষের সেবা করেছেন। ত্রান নিয়ে গিয়ে তাদের সাহায্য করেছেন, সকলেই দেখেছে। আর ওনার ক্যাডাররা পয়সা মারতে এসেছেন। আর সাধু সন্ন্যাসীরা সাধারণ পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
গতকাল আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমকে তিনি প্রবল আক্রমণ করেন। তাই নিয়ে বঙ্গ রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে।












Click it and Unblock the Notifications