'লাশ গোনার জন্য তৈরি থাকুন', আম্ফান পরিস্থিতিতেও হুঙ্কার দিলীপের হুঙ্কার দিলীপের

আম্ফান পরিস্থিতিতেও চড়ছে রাজনৈতিক পারদ। লাশ ফেলে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আম্ফান পরিস্থিতিতেও চড়ছে রাজনৈতিক পারদ। লাশ ফেলে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেরিতে কেন সেনা নামানো হলেও তা িনয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপের হুমকি

দিলীপের হুমকি

আম্ফান বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় মমতার আগে পৌঁছেই ত্রাণ বিলির পরিকল্পনা করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। গড়িয়ার ঢালাই ব্রিজের কাছেই পুলিস তাঁর গাড়ি আটকে দেয়। দীর্ঘক্ষণ বচসার পরে গাড়ি ঘুরিয়ে ফিরে আসেন তিনি। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করে লাশ ফেলে দেওয়ার হুমকি গিয়েছেন। দিলীপ সেখানে দাঁড়িয়ে বলেন যদি রাজনীতি হয় তাহলে লাশ গোনার জন্য তৈরি থাকুন।

কেন দেরিতে সেনা

কেন দেরিতে সেনা

আম্ফান বিধ্বস্ত রাজ্যে উদ্ধারকাজের জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ১০ কোম্পানি সেনা পািঠয়েছে কেন্দ্র। বিকেল থেকেই সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে কলকাতা সহ ৫ জেলায়। কিন্তু কেন এত দেরিতে সেনা নামানো হল এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

পরিস্থিতি সামলাতে ব্যর্থ মমতা

পরিস্থিতি সামলাতে ব্যর্থ মমতা

আম্ফান বিধ্বস্ত বাংলার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ মে রাজ্যকে ঝড় নিয়ে নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু তাতে গুরুত্ব দেওয়া হয়নি। সেকারণেই এই বিপুল ক্ষতি। অথচ মুখ্যমন্ত্রী একবার বলার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী রাজ্য ঘুরে গিয়েছেন। এবং প্রতিশ্রুতি মত ১০০০ কোটি টাকা পাঠিয়েও দিয়েছেন। রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে পারেনি। তাই শেষে সেনার সাহায্য নিয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

 জেপি নাড্ডাকে রিপোর্ট

জেপি নাড্ডাকে রিপোর্ট

রাজ্যের আম্ফান বিধ্বস্ত জেলাগুলি পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সামনেই বিধানসভা ভোট। তাই এই পরিস্থিতিতে বাংলার মাটিতে দলকে শক্তিশালী করতে চায় বিজেপি। আম্ফান পরিস্থিতিতে মানুষের কাছে পৌঁছনো অনেকটাই সহজ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+