Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির চাপে সাড়ে ছয় ফুটের নেতা হয়েছেন সাড়ে পাঁচ ফুট! তৃণমূলের প্রভাবশালীকে নিশানা দিলীপের

বিজেপির চাপে সাড়ে ছয় ফুটের নেতা হয়েছেন সাড়ে পাঁচ ফুট! তৃণমূলের প্রভাবশালীকে নিশানা দিলীপের

কোচবিহারের নাটাবাড়ির সভা থেকে একযোগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ(rabindranath ghosh)কে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) এবং সেখানকার সাংসদ নিশীথ প্রামাণিকের (nishith pramanik)। দিনহাটায় মহা মিছিলের পর নাটাবাড়ির পানিশালার সভায় যোগ দেন দিলীপ ঘোষ।

জেলা সভাপতির পদ খুইয়ে মতিভ্রম

জেলা সভাপতির পদ খুইয়ে মতিভ্রম

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক রাজবংশী নন। কোচবিহারের রাজাদের পাগড়ি পরে তিনি রাজবংশীদের ভাবাবেগে আঘাত করেছেন বলেও মন্তব্য করেছিসেন। যার জবাব দেন নিশীথ। তিনি বলেন, তৃণমূলের জেলা সভাপতির পদ খুইয়ে মতিভ্রম হয়েছে রবীন্দ্রনাথ ঘোষের। কোনও দিন সামনা সামনি হলে রাজবংশী প্রমাণের কাগজ দেখাবেন বলেও মন্তব্য করেছিলেন।

লম্বা দানবের অত্যাচার

লম্বা দানবের অত্যাচার

সেই সভায় কোচবিহারের সাংসদ কোচবিহারে লম্বা দানবের অত্যাচারের অভিযোগ করেন। তিনি বলেন, ওঁর অত্যাচার আপনারা অনেক সহ্য করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রীর পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রসঙ্গ তৃণমূলের থাকার সময় থেকেই নিশীথ প্রামাণিকের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ ছিল। একে অপরকে সেই সময় থেকেই সহ্য করতে পারেন না।

দিলীপ ঘোষের আক্রমণ

দিলীপ ঘোষের আক্রমণ

নাটাবাড়ির পানিশালার সমাবেশ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে প্রবল আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার মানুষ পঞ্চায়েতে ভোট দিতে চেয়েছিলেন। কিন্তু রবিবাবুর মতো কিথু লোক ভোট করতে দেননি। মনোনয়ন জমা করতে দেননি। এরপরেই দিলীপ ঘোষ সমবেত জনগণের উদ্দেশে বলেন, আপনারা সবাই দেখেছেন, নাটাবাড়ির বুথে ঢুকে বিজেপি কর্মীদের চড় মেরে বের করে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনেও সেই জবাব দিতে হবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

 সাড়ে ছয় ফুটের নেতা হয়েছেন সাড়ে পাঁচ ফুট

সাড়ে ছয় ফুটের নেতা হয়েছেন সাড়ে পাঁচ ফুট

দিলীপ ঘোষ বলেন, রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন, কোচবিহারের সাগরদিঘির জলে ডুবিয়ে দেবেন। তিনি প্রাতর্ভ্রমণের সময় সেই সাগরদিঘি দেখেছেন। এবং রবীন্দ্রনাথ ঘোষের হুমকি সম্পর্কে সাধারণ মানুষকে জিজ্ঞাসাও করেছেন। তিনি বলেন, সাড়ে ছয় ফুটের নেতা সাড়ে পাঁচ ফুট হয়ে গিয়েছেন।

রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা জবাব

রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা জবাব

দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছেন, শুধু রাজ্য রাজনীতিতেই নয়, দলের মধ্যেই অপ্রাসঙ্গিত হয়ে পড়েছথেন দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, দিলীপ ঘোষ সকালে কী বলেন, আর বিকেলে কী বলেন, তা তিনি নিজেই বলতে পারবেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+