Vande Bharat Express Train: দিঘা থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত চালাবে রেল! টিকিটের দাম এত কম ভাবাই যাবে না
Vande Bharat Express Train: দেশের একাধিক রুটে বন্দে ভারত চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের! আগামী কয়েকমাসের মধ্যেই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই বাংলা সহ দেশের একাধিক রুটে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা চলছে। প্রায় সব গুরুত্বপূর্ণ শহরের মধ্যে দিয়েই ছুটছে দেশের মাটিতে তৈরি এই 'দেশি বুলেট'! তবে বাংলার জন্য বিশেষ নজর ভারতীয় রেল।
সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ মানুষের ভিড় হয়েছে মন্দিরে। আগামিদিনে আরও ভিড় বাড়বে বলেই আশা সমস্ত মহলের আর সে কথা ভেবেই এবার দুই জগন্নাথধামকে (Jagannath Dham) জুড়তে চলেছে ভারতীয় রেল (Vande Bharat Express Train)।

ETNOW news এর প্রতিবেদন অনুযায়ী, দিঘা (Digha) থেকে পুরী (Puri) পর্যন্ত এবার বন্দে ভারত (Digha to Puri Vande Bharat Express Train) চালাবে রেল। আর এই পরিকল্পনা ইতিমধ্যেই নাকি সেরে ফেলেছেন রেল কর্তারা। আর তা চালু হলে কয়েক ঘণ্টার মধ্যেই দিঘা এবং পুরীর মধ্যে যাতায়াত করা সম্ভব হবে।
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিঘা পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Digha to Puri Vande Bharat Express Train) খড়গপুর জংশন হয়ে চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের। এই দুই জগন্নাথধামের মধ্যে দুরত্ব মাত্র ৫৪৯ কিমি। আর এই দূরত্ব মাত্র ৮ ঘণ্টায় সম্পন্ন করবে এই ট্রেন। এই রুটে এটাই হবে সবথেকে দ্রুতগামীর ট্রেন। রেল আধিকারিকরা মনে করছেন, দিঘা এবং পুরীর মধ্যে বন্দে ভারত চালানো হলে দুই পুণ্যশহরের মধ্যেই যাত্রী বাড়বে।
Vande Bharat Express Train: স্টপেজ এবং অন্যান্য তথ্য
ETNOW news এর প্রতিবেদন অনুযায়ী, দিঘা-পুরী-দিঘা বন্দে ভারত এক্সপ্রেস তমলুক, খগড়পুর জংশন, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড হয়ে চলবে। এই সমস্ত স্টেশনেই আপ এবং ডাউনে এই ট্রেন স্টপেজ দেবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, সপ্তাহে ছয়দিন ট্রেনটিকে চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।
Vande Bharat Express Train: টিকিটের দাম কত হবে?
প্রকাশিত খবর অনুযায়ী, এই রুটে আট কোচের বন্দে ভারত চালাবে রেল। এর মধ্যে ৭ টি এসি চেয়ারকার এবং একটি এক্সিকিউটিভের সুবিধা থাকবে। দিঘা থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের জন্য এসি চেয়ার কারের ভাড়া প্রায় ১৩০০ টাকা এবং এক্সিকিউটিভ এসির ভাড়া ২২০০ টাকা হবে বলে আশা করা হচ্ছে।
Vande Bharat Express Train: টাইমটেবিল
এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি ভাবে রেলের তরফে কিছু ঘোষণা করা হয়নি। এমনকী পূর্ব রেলের তরফে কিছু জানানো হয়নি। তবে ওই সংবাদমাধ্যমের দাবি, দিঘা থেকে বন্দে ভারত ট্রেনটি সকাল ৬টার সময় ছাড়বে। দুপুর ২ টোর সময় পুরী পৌঁছে দেবে। একই ভাবে ট্রেনটি পুরী থেকে দুপুর ৩টার দিকে ছেড়ে রাত ৯টার দিকে দিঘা পৌঁছে দেবে বলে ওই সংবাদমাধ্যমের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications