বাহিনী ভোটে কাজ করেনি? বিজেপি নেতারা অমিত শাহকে গিয়ে বলুক, কটাক্ষ কুণালের
চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেই হেরেছে বিজেপি। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং৷ রাজভবনের বাইরে ধর্ণা মঞ্চে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তাই নিয়ে আলোচনায় রাজনৈতিক মহল। এবার তারই পালটা দিয়েছেন কুণাল ঘোষ।
বিজেপি কেন্দ্রীয় বাহিনীর নির্ভরতায় ভোট করে। সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে গিয়ে বলুক রাজ্যের বিজেপি নেতারা। এবার বঙ্গ বিজেপি নেতাদের পালটা দিলেন কুণাল ঘোষ। রীতিমতো খোঁচা দিলেন তৃণমূল নেতা।

এদিন অর্জুন সিং মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই অভিযোগ করেছেন তিনি৷ বিধানসভা ভোটে লুট হয়েছে। তৃণমূল ভোট লুট করেছে। কেন্দ্রীয় বাহিনী সেই সব দেখেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। টাকা নেওয়ার মতো বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন। বঙ্গ বিজেপির নেতাদের অনেকেই ছাপ্পা, ভোট লুটের অভিযোগ করছেন।
এবার বিরোধীদের সেই বক্তব্যকে উড়িয়ে দিলেন কুণাল ঘোষ। পালটা বিজেপি নেতাদের কটাক্ষ করেছেন তিনি৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি ছিল বিজেপির৷ বিজেপির কথায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তারপর বিজেপি হেরেছে। এরপর অভিযোগ করতে হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গিয়ে বলুক বিজেপি নেতারা। পালটা দিলেন কুণাল।
বিজেপি রাজ্যে গো হারা হেরেছে। জেতা আসনগুলোও হাতছাড়া হয়েছে তাদের। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। মানুষ বিজেপির বিরুদ্ধেই রায় দিয়েছে। রবিবার এই দাবি করেছেন কুণাল। শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করবেন। তাই নিয়েও খোঁচা দিয়েছেন কুণাল। অভিযান নয়, নবান্ন যেতে চাইছেন না তো তিনি?
শুভেন্দু অধিকারী এদিন ভোট লুটের কথা বলেছেন। হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। এই কথা বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications