ডায়মন্ড হারবার ও মগরাহাটের পুনর্নির্বাচনেও রেকর্ড ভোটদান, ছাড়াল ৯০ শতাংশ
পশ্চিমবঙ্গ বিধানসভা পুনর্নির্বাচনে ডায়মন্ড হারবার ও মগরাহাটের ভোটদানের হার ৯০ শতাংশ ছাড়াল। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়ায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিমের ১১টি এবং ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ৪টি বুথ অন্তর্ভুক্ত। শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং দিনভর ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল দু'দফায় মূল ভোটগ্রহণ হয়েছিল। প্রথম দফা তুলনামূলক শান্তিপূর্ণ থাকলেও, দ্বিতীয় দফায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় অশান্তির খবর মিলেছিল। এরই প্রেক্ষিতে অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবার এবং মগরাহাটের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়।
সবমিলিয়ে দুই দফার ভোটের মতোই এই ১৫টি বুথেও গড়ে ৯০ শতাংশের বেশি ভোট পড়ল।












Click it and Unblock the Notifications