২০ মে-র আগে কবে ঘূর্ণিঝড় আম্ফানের কোন রূপ! মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি হাওয়া অফিসের

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা নিম্নচাপের রূপ নিতে চলেছে। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ যার অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১১০০ কিমি দক্ষিণে।

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা নিম্নচাপের রূপ নিতে চলেছে। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ যার অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১১০০ কিমি দক্ষিণে। যা দীঘা থেকে ১২৫০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৩৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। আম্ফান অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে পারে আগামী বুধবার।

ঘূর্ণিঝড়ের কবে কোন রূপ

ঘূর্ণিঝড়ের কবে কোন রূপ

এদিন নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। যার জন্য ঝড়ের বেগ ঘন্টায় ৬০ কিমি হতে পারে। এদিনই তার পরিবর্তন হয়ে প্রথমে অতিপ্রবল নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। ফলে ঝড়ের বেল ঘন্টায় ৯৫ কিমি পর্যন্ত হতে পারে। ১৭ মে অর্থাৎ রবিবার এই ঘূর্ণিঝড় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার জেরে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১২০ কিমি। ১৮ মে সোমবার এবং ১৯ মে মঙ্গলবার তা অতিপ্রবল ঘূর্ণি হিসেবে অবস্থান করতে পারে। যার জেরে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১৮০ কিমি। ওইদিন এবং পরের দিন অর্থাৎ বুধবার অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ২০০ কিমি পর্যন্ত।

প্রবল বৃষ্টির সতর্কতার জেরে হলুদ সতর্কতা

প্রবল বৃষ্টির সতর্কতার জেরে হলুদ সতর্কতা

ঘূর্ণিঝড়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চি মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি(৭-১১ সেমি) হতে পারে ১৯ মে। এছাড়াও কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ২০ মে।

প্রবল হাওয়ার কারণে অরেঞ্জ ওয়ার্নিং

প্রবল হাওয়ার কারণে অরেঞ্জ ওয়ার্নিং

প্রবল হাওয়ার কারণে আবহাওয়া দফতর থেকে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। বলা হয়েছে ১৯ মে বিকেল থেকে ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলে এই ঝড় হতে পারে। পরের দিন ঝড়ের বেগ হয়ে যেতে পারে ঘন্টায় ৯০ কিমি। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ উপকূলে এই ঝড় হতে পারে বলে জানানো হয়েছে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

ঘূর্ণিঝড়ের কারণে উত্তর বঙ্গোপসাগরে যাওয়া মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। ১৮ মে থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। আর যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁরা যেন ১৭ মের মধ্যে ফিরে আসেন তার জন্যও বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+