২৬ এর বিধানসভায় বাংলায় দিল্লির প্রভাব? বড় ইঙ্গিত তৃণমূল নেতার! আসন সংখ্যা নিয়েও দিলেন বড় বার্তা
Delhi Vote Result 2025: ২৭ বছর পর দিল্লিতে পরিবর্তন! ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। একটা সময়ের কংগ্রেসের শক্তঘাঁটি এবং পরে আপ দুর্গ প্রবল গেরুয়া ঝড়ে ভেঙে পড়েছে। আর এই ফলাফল সামনে আসতেই চাঙ্গা কেন্দ্রের শাসকদল। অকাল রঙের উৎসবে মেতে উঠেছেন বিজেপি নেতা-কর্মীরা। দিল্লির ফলাফলের প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতা সহ সর্বত্র বিজয় উৎসব পালন করছেন বঙ্গ বিজেপি নেতারা।
স্লোগান দিচ্ছেন বাংলার পরিবর্তনেরও। যার পাল্টা দিয়েছেন কুণাল ঘোষও (Kunal Ghosh)। আগামী বিধানসভা নির্বাচনে (west Bengal assembly election in 2026) বাংলায় তৃণমূল (AITMC) কত পাবে সেই সংখ্যাও জানিয়ে দিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির জাতীয় সচিব রাহুল সিনহা এদিন বলেন, দিল্লির ফলাফল শুধুমাত্র ট্রেলার। আগামীতে পশ্চিমবঙ্গে পুরো ছবিটা হবে। বিজেপি নেতার কথায়, দিল্লিতে কেজরিয়ার এবং তাঁর পার্টি যে দুর্নীতি করেছে তা মানুষের সামনে চলে এসেছে। তার ফলস্বরূপ মানুষ তাদের সমর্থন তুলে নিয়েছে। বাংলাতেও এই ঘটনার পুনরানবৃত্তি হবে বলে মন্তব্য।
রাহুল সিনহার কথায়, পশ্চিমবঙ্গে একটি ভান্ডারকে দিয়ে অনেক ভান্ডার লুঠ করে নেওয়া হচ্ছে। ২৬শে আমরা পুরো ছবি দেখতে পারবো যদিও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তাঁর কথায়, আগামী বছর অর্থাৎ ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর সেই ভোটে ২৫০ টিরও বেশি আসন পেয়ে ফের বাংলার ক্ষমতায় তৃণমূল আসবে। এমনকী চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন এই সাংসদ।
অন্যদিকে দিল্লির বিজেপির জয়জয়কার নিয়ে তাঁর দাবি, 'বাকি কোথায় কী হল আমাদের বিষয় না। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনো মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই। বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকমাস। ইতিমধ্যে তৃণমূলের রাশ নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে একেবারে করা হাতে সাজাতে তিনি শুরু করেছেন বলেই খবর।
অন্যদিকে গোষ্ঠী কোন্দল সহ একাধিক ইস্যুতে বাংলায় জর্জরিত বিজেপি। যদিও নেতৃত্বের দাবি, দিল্লির ফলাফল বাংলার কর্মীদের কিছুটা হলেও অক্সিজেন জোগাবে। আর তা সময়ে স্পশঝট হবে বলেও বার্তা।












Click it and Unblock the Notifications