Cyclone Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, ‘দানা’ রেশ না যেতেই দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘ফেনজ়ল’? বড় আপডেট মৌসম ভবনের

Cyclone Alert: ঘূর্ণিঝড় দানা-র এখনও একমাস পেরোয়নি। তারই মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন ঘূর্ণিঝড় (Cyclone at Bay of Bengal)। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যা ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আন্দামান সাগর ও সুমাত্রা উপকূল বরাবর নিরক্ষীয় ভারত মহাসাগরে উচ্চ চাপজনিত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যা ক্রমশ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের (Depression) দিকে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বায়ুর গতিবেগে ফলে গত ২৪ ঘণ্টায় শক্তি বেড়েছে ঘূর্ণাবর্তের।

Cyclone

হাওয়া অফিস জানিয়েছে, ২৪ নভেম্বর রবিবার নিম্নচাপ থেকে গভীর নিম্নচারে পরিণত হবে। এরপর ২৫ নভেম্বর সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নাম হবে 'ফেনজ়ল' (Fengal)। এই ঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। ২৭ নভেম্বর বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে ফেনজ়ল। এরপর স্থলভাবে শক্তিক্ষয় করে দুর্বল ঝড়ে পরিণত হবে ফেনজ়ল।

বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণ ভারতজুড়ে ব্যাপক বৃষ্টি (Heavy Rain) ও দমকা হাওয়া (Gusting) পরিলক্ষিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সবচেয়ে বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায়।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ২১ থেকে ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে। ২৫ থেকে ২৭ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorms) সম্ভাবনা রয়েছে। অন্ধ্র প্রদেশের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন।

যদিও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলায় তার তেমন প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের ফলে কলকাতায় শীতের আমেজে বাধা পড়েছে। ১৮ থেকে ১৯ ডিগ্রি হয়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে আপাতত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+