ফের শহরে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য বেহালায়

বৃদ্ধ-বৃদ্ধাদের পচাগলা দেহ উদ্ধারের ঘটনা যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে কলকাতা শহরে। যেন এই ঘটনা থামার কোনও লক্ষণই নেই।

বৃদ্ধ-বৃদ্ধাদের পচাগলা দেহ উদ্ধারের ঘটনা যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে কলকাতা শহরে। যেন এই ঘটনা থামার কোনও লক্ষণই নেই। কোথাও বিষয় সম্পত্তির লোভে আত্মীয়ের বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগ, কোথাওবা মৃত্যুর পেছনে রয়েছে প্রোমোটারের হাত। কোথাও বৃদ্ধ মারা যাচ্ছেন, তো কোথাও মরছেন বৃদ্ধা। মঙ্গলবার এমনটাই ঘটনা ঘটে গেল বেহালার পর্ণশ্রী থানা এলাকায়।

ফের শহরে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য বেহালায়

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত বেচারাম চ্যাটার্জি রোডে নিজের বাড়িতে একাই থাকতেন ৭২ বছর বয়সী অনাদি কুমার বসু। গত পরশুদিন ওই বৃদ্ধকে শেষবার দেখা গিয়েছিল। এদিন সকালে তাঁর বাড়ির সামনে থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ঢুকলে দেখা যায় মৃত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগেও শহরের বিভিন্ন প্রান্তে বৃদ্ধ বৃদ্ধার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গত মাসেও বেহালা শিশির বাগানে এক বৃদ্ধার নিজের বাড়ি থেকে উদ্ধার হল নিথর দেহ। তাঁর নাম শুভ্রা ঘোষ দস্তিদার। তারপর এই চাঞ্চল্য মৃত্যু। একের পর এক রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+