বাংলাকে মাত্র ৪০০ কোটি কেন? মোদীকে প্রশ্নবাণ মমতার! কালা দিবস বললেন শুভেন্দু

ইয়াস বাংলায় আছড়ে পড়েনি। কিন্তু, তার ঝাপটাতেই বেসামাল অবস্থা। বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। ভাঙছে একের পর এক নদীবাঁধ। আর তার জেরেই জল ঢুকছে হু হু করে। ভাসিয়ে দিচ্ছে পরপর গ্রাম। আশ্রয়হীন হাজার হাজার মানুষ।

ইয়াস বাংলায় আছড়ে পড়েনি। কিন্তু, তার ঝাপটাতেই বেসামাল অবস্থা। বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা। ভাঙছে একের পর এক নদীবাঁধ। আর তার জেরেই জল ঢুকছে হু হু করে। ভাসিয়ে দিচ্ছে পরপর গ্রাম। আশ্রয়হীন হাজার হাজার মানুষ। কার্যত একই ছবি মেদিনীপুরেও।

উপকূলে ব্যাপক তান্ডব চালিয়েছে ইয়াস। পাহাড় প্রমাণ ঢেউ আছড়ে পড়েছে একের পর। ভেসে গিয়েছে দিঘা, মন্দারমণি সহ শঙ্করপুরের বিস্তীর্ন অঞ্চল। উড়ে গিয়েছে বোল্ডার। ভেঙে গিয়েছে রাস্তা। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দিঘা।

যা মনে হয় তাই করবেন

যা মনে হয় তাই করবেন

এদিন প্রধানমন্ত্রীকে ইয়াশ পরবর্তী রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ানের হিসাব সম্বলিত রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। তারপরই চপারে করে দিঘার পথে রওনা হন বাংলার প্রশাসনিক প্রধান। প্রশাসনিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথাও বলেন তিনি। "যা মনে হয় তাই করবেন", একথাই প্রধানমন্ত্রীকে বলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে ছাড়াই শুরু হয় রিভিউ বৈঠক। প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং খড়গপুরের বিধায়ক হিরণ।

কিছুক্ষণের সাক্ষাতেই রাজ্যের ক্ষয়ক্ষতির কথা বললেন মুখ্যমন্ত্রী

কিছুক্ষণের সাক্ষাতেই রাজ্যের ক্ষয়ক্ষতির কথা বললেন মুখ্যমন্ত্রী

কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আলোচনায় কেন শুভেন্দু? তা নিয়ে আগেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে কিছু না বললেও রাজ্যের তরফে নামের তালিকা বদলানোর কথা বলা হয়। কিন্তু কিছুই না হওয়াতে আলাদা করে মোদীর কাছে সময় চান মমতা। সেই মতো খুব অল্প সময়ের মোদী সাক্ষাৎ করেন মমতা। আর ওই কিছুক্ষণের সাক্ষাতেই রাজ্যের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অন্ধ্র ও ওড়িশাকে যেখানে ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে সেখানে বাংলার ভাগে মাত্র ৪০০ কোটি কেন? এনিয়েও কিছুটা অনুযোগের সুরেই প্রশ্ন তুলে দিলেন মমতা। যদিও এই দুর্যোগে বাংলার পাশে থাকার বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।

১০০ কোটির প্যাকেজ

১০০ কোটির প্যাকেজ

এদিণ মুখ্যমন্ত্রী খুব অল্প সময়ের জন্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা। এরপর শুরু হয় রিভিউ মিটিং। যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যপাল ধনখর এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর এতৃতবে এই বৈঠক হয়। বৈঠক শেষেই বিধ্বস্ত ওড়িশা, ঝাড়খণ্ড ও বাংলা, এই তিন রাজ্যের জন্য মোট ১০০০ কোটি টাকার প্যাকেজ দেবে কেন্দ্র। তার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ওড়িশাকে বেশি সাহায্য করা হচ্ছে। ওড়িশা পাচ্ছে ৫০০ কোটি টাকা সাহায্য। বাংলা ও ঝাড়খণ্ডের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা।

এটা রাজনীতির সময় নয়

এটা রাজনীতির সময় নয়

মমতার এই আচরণ নিয়েই এবার তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে ট্যুইটও করেন নন্দীগ্রামের বিধায়ক। ট্যুইটে শুভেন্দু লেখেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য আজকের দিনটা কালা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রমান করলেম তিনি পশ্চিমবঙ্গের মানুষের ভোগান্তির ব্যাপারে সংবেদনশীল নন। এনডিএর বাইরে থেকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরার প্রধানমন্ত্রীর সঙ্গে কখনই এই ব্যবহার করেননি। এটা রাজনীতির সময় নয়, দিদি এটা বুঝলেন না। আম্ফানের পর রাজ্যে ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। এখনও রাজ্য প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+