Cyclone Remal Update: গতি বাড়িয়ে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল! দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও লাল সতর্কতা
Cyclone Remal Update: পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপটি গতি বাড়িয়ে ( আগে ছিল ঘন্টায় ১৫ কিমি) ঘন্টায় ১৭ কিমি বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সকাল সাড়ে এগারোটায় এর অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২০ কিমি দক্ষিণে এবং সাগর দ্বীপ থেকে ৪২০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে ৪৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে।
যা পরবর্তী সময়ে উত্তর দিকে অগ্রসর হয়েছে এবং পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এদিন দুপুর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তারপরেও তা উত্তর দিকেই অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২৬ মে রবিবার সকাল নাগাদ এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগরদীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় ল্যান্ডফল করবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ১১০-১২০ কিমি আর দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ১৩৫ কিমি। যদিও এর পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড়ের বেগ পরবর্তী সময়ে হ্রাস পাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে এবং সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
- সতর্কবার্তা
দক্ষিণবঙ্গ
রবিবার
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই সময় ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ১২০ কিমি।
এই সময় পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সোমবার
সোমবা, ২৭ মে নদিয়া ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিমি। এই সময় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলায়। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই দিন বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- উত্তরবঙ্গ
সোমবার
সোমবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৫৫ কিমি। এছাড়া ওই দিন কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কোচবিহার ও জলপাইগুড়ির কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাত হতে পারে। যে কারণে এই দুই জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
বুধবার
বুধবার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications