Cyclone Remal: ল্যান্ডফলের গতি কত হবে রেমালের, কলকাতায় দুপুর ১২টার পর থেকেই বদলে যাবে আবহাওয়া
প্রমাদ গুণছে সাগরদ্বীপ। ল্যান্ডফলের আগে শক্তি বাড়াবে রেমাল। এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাডার মাঝে আছড়ে পড়বে রেমাল। ভয়াবহ হবে সেই পরিস্থিতি। দুপুর থেকেই কলকাতার আবহাওয়া বদলাতে শুরু করবে বলে সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝে মংলায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়টি। তার জেরে সুন্দরবন সহ উপকূলবর্তী জেলাগুলিতে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেড়ে বইবে ঝোড়ো হাওয়া। তারসঙ্গে চলবে বৃষ্টি। দুপুর ১২টার পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে।

ভয়ঙ্কর ভাবে শক্তি বাড়াতে শুরু করেছে রেমাল। ল্যান্ডফলের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার হতে চলেছে বলে সতর্ক করেছে মৌসম ভবন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের একাধিক জায়গায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফুঁসতে শুরু করেছে সাগর। সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে রেমাল।
সাগর থেকে ২৯০ কিলোমিটার দূরে রয়েছে রেমাল। রাক্ষুসে গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। পূর্বমেদিনীপুরের একাধিক জায়গায় গতকাল থেকেই বর্ষণ শুরু হয়ে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিবেগ বাড়বে। সুন্দরবন এলাকায় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় ঝড়ের দাপট থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। তার সঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
সাগর থেকে ২৯০ কিলোমিটার দূরে রয়েছে রেমাল। রাক্ষুসে গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। পূর্বমেদিনীপুরের একাধিক জায়গায় গতকাল থেকেই বর্ষণ শুরু হয়ে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিবেগ বাড়বে। সুন্দরবন এলাকায় ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতায় ঝড়ের দাপট থাকবে ঘণ্টায় ৯০ কিলোমিটার। তার সঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
যদিও পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশে রেমালের গতিবেগ বেশি হবে। বাংলাদেশে ১৩৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। সেই গতিতেই বেসামাল হবে সুন্দরবন। একাধিক বাঁধ ভেঙে জল ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে সুন্দরবন এলাকায়। আতঙ্কের প্রহর গুণছেন সুন্দরবনের বাসিন্দারা।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications