সুপার সাইক্লোন Fani Update: ওড়িশার পর বাংলায় শুরু সাইক্লোন 'ফণী'র কাউন্ট ডাউন, সতর্ক রাজ্য
'ফণী' এখনও সেভাবে ফনা তুলে উঠতে পারেনি, তবেই ওড়িশার দরজায় কড়া নাড়া শুরু হতেই সেখানে দাপটের সঙ্গে প্রভাব খাটাচ্ছে সুপার সাইক্লোন 'ফণী'।
'ফণী' ওড়িশার দরজায় কড়া নাড়ার পরই এদিন সকাল ৯ টায় পুরীতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন। ইতিমধ্যেই জগন্নাথের শহরে শুরু হয়ে গিয়েছে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে, প্রহর গুনছে এরাজ্যও। বাংলায় আগমী কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে এই দানবীয় সাইক্লোন। এদিকে , ফণীর জেরে শুক্রবার রাত ৯ টা থেকে বিমানপরিষেবা বন্ধের কথা থাকলেও এদিন দুপুর ৩ টে পর থেকেই কলকাতা বিমান বন্দর থেকে সমস্ত বিমান বাতিল করা হয়।

বন্ধ বিমান পরিষেবা
অন্ধ্র প্রদেশ ও ওড়িশার মতোই পশ্চিমবঙ্গেও ফণীর প্রভাবে বিমান পরিষেবা বন্ধ থাকার কথা । বাংলায় শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন বিমান পরিষেবা বন্ধ থাকার কথা আগেই জানানো হয়েছে। এরপরই জানিয়ে দেওয়া হয় যে শুক্রবার বিকেল ৩ টে থেকেই বন্ধ থাকবে বিমান পরিষেবা।
|
দীঘা থেকে বিশেষ বাস
দক্ষিণবঙ্গের পরিবহন বিবাগের তরফে জানানো হয়েছে দীঘা থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসতে ৫০ টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। কারণ একাধিক ট্রেন সেখানে বাতিল রয়েছে।
|
উপকূলে সতর্কতা
ওড়িশায় ইতিমধ্যেই আছড়ে পড়েছে সাইক্লোন ফণী। শুরু হয়েছে আতঙ্কের প্রহর গোনা। আতঙ্ক রয়েছে সৈকত শহর দীঘায়। আতঙ্কে রয়েছেন মৎসজীবীরা।
|
পুরীর পরিস্থিতি
পুরীতে ইতিমধ্যেই আছড়ে পড়েছে ফণী। গত রাত থেকে পুরীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে ২০০ কিলোমিটার বেগে ভয়ঙ্কর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যএই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পুরীতে।












Click it and Unblock the Notifications