Cyclone Dana: সাগর থেকে আর কতদূরে ঘূর্ণিঝড় দানা? প্রহর গুনছে সুন্দরবন

ঘূর্ণিঝড় দানা(Cyclone Dana) কতটা স্থলভাগে বিধ্বংসী হয়ে উঠবে? সেই প্রসঙ্গ বারবার আলোচনায় উঠে আসছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। মূলত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপর আশঙ্কার মেঘ অনেকটাই ঘনীভূত।

দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি চলছে। সুন্দরবন লাগোয়া অঞ্চলের বাসিন্দাদের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় দানা সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে রয়েছে। ক্রমে সেই দূরত্ব কমতে থাকবে। পাশাপাশি বাড়বে ঝড় ও বৃষ্টির দাপট।

Cyclone Dana

সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে। এই আশঙ্কার কথা জানানো হয়েছে। মূলত প্রভাব পড়ার আশঙ্কা পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় অঞ্চলে। তবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সহ বিস্তীর্ণ অঞ্চলের উপরেও এর প্রভাব থাকবে। এমন ইঙ্গিত করছে হাওয়া অফিস।

নামখানা, কাকদ্বীপ, সাগর, ফ্রেজারগঞ্জ, মথুরাপুর জয়নগর, ডায়মন্ড হারবার বকখালি সহ একাধিক জায়গায় বুধবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশে ঘন কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে। অতীতের ঘূর্ণিঝড়গুলিতে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চলে প্রভাব পড়েছে। নদীবাঁধ ভেঙে জল ঢুকেছে বিস্তীর্ণ এলাকায়। এবারও সেই আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হাওয়া অফিস জানাচ্ছে, সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় দানার প্রভাব ভালোমতো থাকবে। সমুদ্রে বড় ঢেউ আছড়ে পড়বে ডাঙায়। এক থেকে দুই মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দেবে। ফলে দক্ষিণ ২৪ পরগনার সাগর সংলগ্ন নদীগুলিতে জলতল অনেকটাই বেড়ে যাওয়া সম্ভাবনা। একাধিক গ্রামে জল ঢুকতে পারে। নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও করা হয়েছে।

কাকদ্বীপ এলাকায় লঞ্চ ও ভেসেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মাতলা, রায়মঙ্গল নদীগুলি ফুঁসতে শুরু করেছে। আগামী তিন দিন নদীপথে ভেসেল চলাচল করবে না। এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে নদীতে ভেসেল পরিষেবা।

নীচু অঞ্চল থেকে সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফ্লাড সেন্টার ও অন্যান উঁচু জায়গায় স্কুল বাড়িতে সাধারণ মানুষদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে। প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, ওষুধ, পানীয় জল মজুত রাখা হয়েছে। পরিস্থিতি কোন পথে যায়? এখনই বোঝা সম্ভব হচ্ছে না। বিপর্যায় মোকাবিলা টিম ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+