Cyclone Dana: কীভাবে ঘূর্ণিঝড় দানার উপর নজরদারি চলছে! কতটা শক্তিশালী এটি?
তীব্রগতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা ( Cyclone Dana)। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বৃষ্টি চলছে। তার সঙ্গে রয়েছে প্রবল বেগে হাওয়া। ঘূর্ণিঝড় দানা ১২ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। কিন্তু কীভাবে এই ঝড়ের গতিপথ বোঝা যায়? কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় এগিয়ে আসছে? কীভাবে তথ্য আসে হাওয়া অফিসের কাছে!
আবহাওয়া দফতরের তথ্য অনুসারে ওড়িশায় আঘাত করবে এই ঘূর্ণিঝড় দানা। ল্যান্ডফল হতে পারে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এবং ধামরা বন্দরের মধ্যে৷ ঝড়ের গতিবেগ থাকছে প্রায় ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

গতিবেগ, প্রকৃতি শক্তি হিসেবে এই ঝড়কে বিধ্বংসী পর্যায়ে রাখা হয়েছে। কিন্তু কীভাবে এই ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য পাওয়া যায়? জানা গিয়েছে, রিয়েল-টাইম সাইক্লোন ট্র্যাকার নেই। সেক্ষেত্রে হাওয়ার গতিবেগ, গতিপথ, অবস্থান দেখে এই ধারণা করা হয়। কতটা মারাত্মক হবে, তারও ধারণা করা হয়। ঘূর্ণিঝড় দানার ক্ষেত্রেও তেমনই বিষয় পরিলক্ষিত হয়েছে।
আরেকটি পরিষেবা ঘূর্ণিঝড় দানাকে ট্র্যাক করছে। সেটি হল জুম আর্থ। এর সাহায্যে বাতাসের গতির সঙ্গে ঝড়ের গতিপথ দেখা যায়। এছাড়াও উপগ্রহ চিত্র রয়েছে। তার মাধ্যমেও পরিস্থিতি সম্পর্কে আগাম বার্তা পাওয়া যায়।
ঘূর্ণিঝড় দানা ওডিশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক এবং বালাসোর জেলাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। অতি ভারি বৃষ্টি হবে ওই সব জায়গায়। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications