LIVE ঘূর্ণিঝড় আম্ফান: কলকাতায় ধীরে ধীরে স্বাভাবিকের পথে বিদ্যুৎ পরিষেবা
সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লোনে পরিণত হয়ে কলকাতাকে কার্যত তছনছ করে দিয়েছে। বলা হয়েছিল, ১৯৯৯ সালে ওড়িশায় যে সাইক্লোন হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের গতি সেটাকেও ছাপিয়ে যাবে। প্রায় ২০০ কিমি বেগে তা স্থলভাগে আছড়ে পড়ার কথা ছিল। কলকাতার ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে ১৩৩ কিলোমিটার বেগে। বাংলা ও ওড়িশায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। একনজরে দেখে নেওয়া যাক এই সাইক্লোনের সমস্ত আপডেট।

আম্ফান বিধ্যস্ত এলাকায় রান্না করা খাবার বিতরন শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, আম্ফান আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরন শুরু হয়। শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার থেকে দুই ২৪ পরগনায় পুরদমে এই কাজ শুরু হয়েছে।
কলকাতা, সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আসছে বিদ্যুৎ পরিষেবা। সিইএসই-র দেওয়া তথ্য অনুযায়ী রবিবার দুপুরে যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, পাচুলি, সার্ভে পার্কে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ রয়েছে রিজেন্ট পার্ক এস্টেট, এনএসসি বোস রোড, বেহালা চৈরাস্তা, জেমস লঙ সরনি, শীলপাড়া, লেকডাউন, যশোহর রোডের একদিকে, নাগেরবাজার, রারসবিহারী কানেক্টর , বিবি চ্যাটার্জি স্ট্রিটে।
ফনী, বুলবুলের দাপট সামলে দিয়েছিল হাওড়ার শিবপুরের ২৭০ বছরের ঐতিহাসিক বিরল বটগাছটি। মাটি আঁকড়ে পড়েছিল ঐতিহ্য মণ্ডিত বোটানিক্যাল গার্ডেনের এক কোণে। লড়ে চলেছিল অবিরাম। কিন্তু সে লড়াই শেষ হয় গত ২০ মে। ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হাওয়ার ঝাপটায় নিজেকে আর সামলাতে পারেনি।
কলকাতার পাঁচটি জায়গা উদ্ধার কাজে নামলেন কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এন ডি আর এফ ইন্ডিয়া। এক একটা টিম এর সঙ্গে রয়েছেন 18 জন করে সদস্য। একজন ইন্সপেক্টর, সব ইন্সপেক্টর সহ মত 18 জন এক একটি জায়গা নেমেছেন সুপার সাইক্লোন অম্ফান এর বিদ্ধস্ত ক্ষতিগ্রস্ত গাছগুলো কে কেটে ফেলে রাস্তা পরিষ্কার করার কাজে। এই ধরনের পাঁচটা টিম বিভিন্ন ভাবে ভাগ করে কলকাতা মূল পথ থেকে গাছ গুলো সরানো কাজে নেমে পড়েছে। এই কাজে তার দক্ষতা অর্জন করার ফলে খুব তাড়াতাড়ি উদ্ধার কাজ করে ফেলছেন তারা।
আম্ফান বপর্যয় পরিদর্শনে আসবে কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাঁরা যেন সঠিক তথ্য পান সেবিষয়ে প্রশাসনকে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বসিরহাটের আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। তারপরে রাজ্যেকে প্রাথমিক ভাবে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন।
বছরের প্রথম সাইক্লোন আম্ফান বা আমফানের (থাইল্যান্ডের স্থানীয় উচ্চারণ উমপুন) তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে দুই ২৪ পরগনা বিধ্বস্ত আম্ফানের তাণ্ডবে। বঙ্গোপসাগর দিয়ে এই সুপার সাইক্নোন বয়ে যাওয়ার পরই আরও এক মহাপ্রলয় অপেক্ষা করছে। তার নাম নিসর্গ।
READ MORE












Click it and Unblock the Notifications