বাংলা লন্ডভন্ড করে তাণ্ডব ,আম্ফানের আঁধার ঘুচতেই ক্ষয়ক্ষতি প্রকাশ্যে! সর্বস্বান্ত একাধিক এলাকা

'উপকূলের গ্রামগুলোতে সব শেষ হয়ে গিয়েছে'..' দুই ২৪ পরগনা কার্যত ধ্বংস', এমনই মন্তব্য দুর্যোগের রাতে উঠে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি যখন বক্তব্য রাখছিলেন , তখন বাইরে প্রবল দুর্যোগ অব্যাহত। দুর্যোগের আঁধার ঘুচতেই, সকাল হতেই বাংলা দেখেছে একের পর এক ভয়াবহ দৃশ্য।

জেটি ভেঙে বিচ্ছিন্ন সাগরদ্বীপ

জেটি ভেঙে বিচ্ছিন্ন সাগরদ্বীপ

জানা গিয়েছে, কচুবেড়িয়ায় একটি জেটি ভেঙে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সাগরদ্বীপ। এছাড়াও ২৪ পরগানরা বিস্তীর্ণ এলাকায় চাষের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নামখানা, গোসাবা, পাথরপ্রতিমা, ভাঙরে ঘরবাড়ি নষ্টের পাশাপাশি , আনাজ নষ্ট হয়েছে প্রচুর।

(প্রতীকী ছবি)

মধ্যরাতে আম্ফান কোনপথে ছিল?

মধ্যরাতে আম্ফান কোনপথে ছিল?

মধ্যরাতে আম্ফান নদিয়া ও মুর্শিদাবাদিরে দিক দিয়ে বাংলাদেশের দিকে চলে যায়। জানা গিয়েছে, গত ৬ ঘণ্টায় এই ঝড় উত্তর ও উত্তরপূর্ব দিকে চলে গিয়েছে। শক্তি অনেকটাই হারিয়ে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এই ঝড় বয়ে গিয়েছে।

 স্কুলের ছাদ ওড়া থেকে গাছ পড়ে অবরুদ্ধ এলাকা..

স্কুলের ছাদ ওড়া থেকে গাছ পড়ে অবরুদ্ধ এলাকা..

এদিকে, আম্ফানের দাপটে হাও়ডার একটি স্কুলের ছাদ উড়ে যায়। যদিও হতাহতের খবর আসেনি। অন্যদিতকে, গাছ পড়ে কার্যত সমস্ত সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে দিঘার। সুন্দরবনে ক্যাম্প অফিসে জল ঢোকায় আতঙ্ক বাড়ে মানুষের মধ্যে।

(প্রতীকী ছবি)

গাছ উপড়ে চরম বিপত্তি

কলকাতার বিভিন্ন রাস্তায় গাছ উপড়ে গিয়ে চরম বিপত্তির চেহারা নিয়েছে। আম্ফানের ভয়ঙ্কর পরিস্থিতির জেরে কলকাতার বিভিন্ন জায়গার শুধু জলই দাঁড়িয়ে যায়নি, গাছ পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়েছে বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+