রাজ্য থেকে পালিয়েছেন, দাবি অভিষেকের! অভিযোগকারীর বিরুদ্ধে রাজভবনের খবর ফাঁসের অভিযোগ সিভি আনন্দ বোসের
শনিবার বিকেলে তৃণমূল ভবনে সংবাদিক সম্মেলন করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, শ্লীলতাহানি করে রাজ্যপাল কেরলে পালিয়ে গিয়েছেন। যেমনটা দেবগৌড়ার নাতি এইচডি রেভান্না বিদেশে পালিয়ে গিয়েছেন, শতশত মহিলাকে ধর্ণের পরে।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, রাজভবনের তথ্য ফাঁস করেছিলেন ওই মহিলা। তাঁকে ফোন করে ডাকা হয়েছিল, কিন্তু সে ওই অভিযোগের কোনও উত্তর দিতে পারেনি।

কী বলছে রাজভবন?
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের কেরলে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। সেই অনুযায়ী তিনি নিজের রাজ্যে গিয়েছেন। যাওয়ার আগে সিভি আনন্দ বোস সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক অভিসন্ধিমূলক বলেও বর্ণনা করেন।
সিভি আনন্দ বোসের দাবি
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস দাবি করেছেন, অভিযোগকারী একটি রাজনৈতিক দল দ্বারা চালিত হয়েছিল। তিনি আরও দাবি করেছেন, সেই রাজনৈতিক দলেরই এক নেতা তাঁকে বলেছেন, ওই নেতা রাজ্যপালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পক্ষে না হলেও, দলের কিছু নেতা তাঁর (রাজ্যপালের) বিরুদ্ধে।
মহিলাকে ধমক দিয়েছিলেন
রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করেছেন, তিনি রাজভবনের ওই অস্থায়ী কর্মীকে ধমক দিয়েছিলেন। কিন্তু কোনওভাবেই শ্লীলতাহানি করেননি। তিনি আরও দাবি করেছেন, গুণ্ডাদের নামের একটি তালিকা তিনি নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন। যা ফাঁস হয়ে যায়। এর পিছনে রয়েছেন ওই কর্মী (অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় ওই মহিলা ছিলেন রাজভবনের টেলিফোন অপারেটর)।
ওই অভিযোগের ব্যাপারে ওই কর্মীকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ নিয়ে সে কোনও উত্তর দিতে পারেনি বলে দাবি রাজ্যপালের। রাজ্যপাল আরও বলেছেন, তিনি ওই মহিলা কর্মীকে বলেছিলেন, এত অল্প বয়সে এই কাজ করে থাকলে সে চাকরি হারাবে।
সত্যের জয় হবেই
সাক্ষাৎকারে রাজ্যপাল আবারও দাবি করেছেন, সত্যের জয় হবেই। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রকে পাত্তা দিচ্ছেন না। আর পুলিশকে তাঁর বার্তা, যেন তাঁর সঙ্গে খেলা না করেন। শুধু সংবিধানের নিয়মের মধ্যেই খেলুন, বলেছেন রাজ্যপাল। ফের একবার তিনি বলেছেন, এই অভিযোগ তুলে কেউ তাঁকে দুর্নীতি প্রকাশ এবং হিংসা বন্ধ করা থেকে দূরে সরাতে পারবে না।
নিশানা মুখ্যমন্ত্রীকেও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শ্লীলতাহানির ওই অভিযোগ নিয়ে সরব হয়েছেন। এব্যাপারে রাজ্যপাল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। কিন্তু এখন তিনি (রাজ্যপাল) মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সম্মানের যএাগ্য নন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications