‘বিজেপি হটাও ইন্ডিয়া জোট বাঁচাও’ পোস্টার লাগাচ্ছে আরএসএস! নতুন খেলার জল্পনা সেলিমের
আরএসএস কখনও বিজেপির সঙ্গে খেলছে, কখনও তৃণমূলের সঙ্গে খেলছে। এমনটাই মনে করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তারা এখন 'বিজেপি হটাও ইন্ডিয়া জোট বাঁচাও' পোস্টার লাগাচ্ছে। এটা তাদের নতুন খেলা। শিলিগুড়িতে এসে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি।
তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন জেলায় 'বিজেপি হটাও ইন্ডিয়া জোট বাঁচাও'-এই স্লোগান লেখা পোষ্টার লাগানো হচ্ছে। হয় আরএসএস লাগাচ্ছে নতুবা তৃণমূল লাগাচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এর কারণ ব্যাখ্যা করে বলেন দুজনের লাইন একই।

তাঁর ব্যাখ্যা, বিজেপিকেও লোকসভা নির্বাচনের আগে দেখাতে হব সব গেল গেল ভাব, ইন্ডিয়া জোটকে তারা ভয় পেয়েছে। আর তৃণমূল দল ছেড়ে অন্য দলে অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসে যোগদান করার প্রবণতা বাড়ছে। তাই তৃণমূলও সমর্থন ধরে রাখার জন্য দেখাচ্ছে, তৃণমূলকে ভুলে যাও এখন ইন্ডিয়া হবে।
সেলিমের কথায়, বিজেপি ও তৃণমূল উভয়েরই বাঁচার জন্য এ ধরনের পোস্টার লাগচ্ছে। তিনি আরও বলেন, "দেশের জন্য, দেশের মানুষের জন্য যাতে জনমত গড় ওঠে, তার জন্য অনেকে একজোট হয়েছে। এটা কোনও নির্বাচনী জোটই নয়, এটা একটা ব্লগ। স্বাধীনতার আগেও এরকম হয়েছে।
তিনি বলেন, বৃহত্তর স্বার্থে জনমত গড়ে তোলার জন্য এই ধরনের ব্লগ তৈরি করতে হয়। বিজেপি আগে থেকেই তাই ভয় পেয়েছে। তৃণমূলও পশ্চিমবঙ্গের সমাজ, সংস্কৃতি, রাজনীতিকে ধ্বংস করছে। অর্থনৈতিক ব্যবস্থাকে চুরমার করছে। পাশাপাশি আড়াআড়িভাবে চুরি-জোচ্চুরি, কাটমানি, চাকরি বিক্রি, কয়লা পাচার নিয়ে রাজনীতি করছে। আর তার মূল স্রোত হলো লিপস অ্যান্ড বাউন্স।
মহম্মদ সেলিম এরপর এই বিষয়ে বিজেপি ও তৃণমূলের আঁতাতের ভয়ানক অভিযোহগ করেন। তিনি বলেন, বিজেপির অমিত শাহের সঙ্গে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বৈঠক করে কোর্ট থেকে স্বস্তি পাওয়ার জন্য, যে কোটি কোটি টাকা খরচ করছিলেন, তারপর সব চুপচাপ।












Click it and Unblock the Notifications