বিজেপি-তৃণমূলের কেনাবেচার সম্পর্ক! সিপিএমকে বৃহত্তর মঞ্চে প্রতিষ্ঠার বার্তা সেলিমের
কেউ কেউ মনে করেছিল সিপিএম শেষ। কিন্তু এই পঞ্চায়েত আবার প্রমাণ করেছে সিপিএম জাগছে। ভুলে মনে করবেন সিপিএম শেষ। বিজেপি-তৃণমূলকে বিনাশ করতে সিপিএম আবার জাগছে বাংলার বুকে। বুধবার সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম মনে করিয়ে দিলেন সিপিএম একা নয়, সঙ্গে বাংলার মানুষ আছে।
মহম্মদ সেলিম বলেন, আমরা বৃহত্তর মঞ্চ গড়ে তুলছি। সিপিএমের তৈরি সেই মঞ্চে বাংলার মানুষেরা আসছেন। তাঁরা আসছেন বিজেপি ও তৃণমূলের লুঠ রুখতে। মোদী কেন্দ্রে লুঠ করছেন, বাংলায় লুঠ করছেন দিদি। এখনও ভোট পরবর্তী সন্ত্রাস চলেছে। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে গোটা বাংলা জুড়ে লড়াই চলছে।

সেলিম বলেন, ২০১১ সালের পর গণতন্ত্রের ওপর আক্রমণ চলছে। তার বিরুদ্ধে সিপিএম, বামফ্রন্ট একসঙ্গে লড়াই করছে। বাংলার বুকে তৃণমূল আর নতুন করে সন্ত্রাস ফিরিয়ে আনতে পারবে না। পঞ্চায়েত নিয়ে আদালতে যেমন লড়াই চলছে, তেমনি আদালতের বাইরেও লড়াই হবে।
সিপিএমের রাজ্য সম্পাদক অভিযোগ করেন, বিজেপি নিজের ভোট বিক্রি করেছে তৃণমূলকে। কেনাবেচার রাজনীতি চলছে তৃণমূল আর বিজেপির মধ্যে। শুধু কি তাই, বিজেপি আর তৃণমূল আঁতাত করেই চলে। যেখানে তৃণমল সরকার, সেখানে বিজেপির লোক যাচ্ছে সন্ত্রাস দেখতে। আর যেখানে বিজেপি সরকার সেখানে তৃণমূল লোক পাঠাচ্ছে। একই প্ল্যানে চলছে ওরা।
সেলিম বলেন, বাংলা ও কেন্দ্রের সরকার আর এই রাজ্যপাল কারও উপর ভরসা নেই। শিক্ষার সর্বনাশ করছে এরা। সাধারণের জন্যে শিক্ষা তুলে দিতে চাইছে। একটা সময়ে সিপিএমকে হারাতে তৃণমূল-বিজেপি এক ছিল। এবার তৃণমূল ও বিজেপিকে হারাতে বাংলার মানুষকে নিয়ে সিপিএম এক হয়েছে।
সিপিএম রাজ্য সম্পাদক সাফ করে দেন, সিপিএমের রাজনীতির লাইন টিভি দেখে হয় না, ফেসবুকে হয় না, বেঙ্গালুরু বৈঠকে হয় না। সিপিএম রাজনীতির লাইন তৈরি করে সিপিএমের পার্টি কংগ্রেসকে নিয়ে। সিপিএম পার্টি কংগ্রেস বলেছে, দেশের শত্রু মোদী ও তাঁর দল। তাঁদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, এতদিন মোদী বৈঠক লেখা হত, এখন লেখা হচ্ছে এনডিএ বৈঠক। মোদীর বিরুদ্ধে এবার ইন্ডিয়া এক হয়েছে। তা দেখে ভয় পেয়েছেন মোদী। মোদীর বিরুদ্ধে ইন্ডিয়াকে তুলে ধরতে চাইছে বিরোধীরা। এই ইন্ডিয়া নামের সঙ্গে কলোনিয়াল গন্ধ আছে বলছে বিজেপি।

আর এ প্রসঙ্গে সেলিমের জবাব, ইন্ডিয়া মানে ভারত-- বিজেপি তা মানে না। তারা দেশের ঐক্য, মানচিত্র, ঐতিহ্য কিছুই মানে না। বিজেপির মেকি দেশপ্রেম। বিজেপি কটাক্ষ করেছে, মমতা আরও বেশি চুরি করবে কারণ মমতার সঙ্গে ইয়েচুরি আছে।
শুভেন্দুর এই কথার জবাব দিয়ে মহম্মদ সেলিম জানান, যখন শুভেন্দু পাশে ছিল তখন মমতা চুরি করেনি? সেলিম বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে সাজানো বিরোধী। তৃণমূল আর বিজেপি গোপন আঁতাত করে চলছে। এদের বিরোধিতাও মেকি। বিজেপিকে বেশি ফোলালে ফেটে যাবে।












Click it and Unblock the Notifications