'বামপন্থীরা এগোচ্ছে, সাগরদিঘিই আগামী দিনের ভবিষ্যৎ', সাগরদিঘি নিয়ে এবার মুখ খুললেন সূর্যকান্ত মিশ্রও
সাগরদিঘির জয় নিয়ে কী বললেন সূর্যকান্ত মিশ্র
সাগরদিঘির জয়ে কী ইঙ্গিত পাচ্ছে বামেরা বার্তা দিলেন সূর্যকান্ত মিশ্র। সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বর্তমানে তিনি পলিট ব্যুরোর সদস্য। বাঁকুড়ায় দলের এক কর্মসূচিতে শুক্রবার তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন সাগরদিঘিই আগামী দিনের ভবিষ্যৎ। নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে বামেরা এমনই বার্তা দিয়েছেন তিনি।

সাগরদিঘিই আগামী দিনের ভবিষ্যৎ
সাগরদিঘিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তৃণমূলের জেতা আসনে হারতে হয়েছে। গতকালের জয়ের পর নতুন করে উদ্দিপনা ফিরে পেয়েছে বাম-কংগ্রেস জোট। রাজনৈতিক মহলে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কি তাহলে তৃণমূল কংগ্রেসের ইশান কোণে মেঘ জমতে শুরু করেছে? একুশের বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া বাম-কংগ্রেস জোট নতুন করে জেগে উঠেছে সাগরদিঘিতে। এই নিয়ে এবার মুখ খুলেছেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন সাগরদিঘিই আগামী দিনের ভবিষ্যৎ। বামেরা এগোচ্ছে বলেই বার্তা দিচ্ছে।

জঙ্গলমহলে ফেল জেগে উঠছে সংগঠন
এদিন বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে এসেছিলেন বর্তমানে পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। বাঁকুড়ার সিমলা পালে ব্লক কমিটির বৈঠকে ছিলেন তিনি। সেখানেই তিনি বলেছেন শুধু জঙ্গলমহলে নয় গোটা রাজ্যেই বিরোধীরা ঘুরে দাঁড়াচ্ছে। রাজ্যে তৃণমূল-বিজেপির আঁতাত ভাঙতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ছাড়া আর কেই নেই। সাগরদিঘি তার পথ দেখিয়েছে। আগামী দিনে তার আরও প্রতিফলন ঘটবে বলে বার্তা দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে তাঁরা একজোট হয়ে লড়াই চালাবেন বলে বার্তা দিয়েছেন।

সব মাথা কালীঘাটে
এদিন নিয়োগ দুর্নীতি নিয়েও কথা বলেছেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, ছোটদের ধরে কিছু হবে না। আসলে সব মাথা কালীঘাটে রয়েছে। সেই মাথাকেই ধরতে হবে। তবেই দুর্নীতিমুক্ত হবে বাংলা। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সূর্যকান্ত মিশ্র বলেছেন, ওরা আসলে সব কান। ওই কান টেনে আসল মাথাকে ধরতে হবে। তবেই দুর্নীতির শিকড়ে পৌঁছনো যাবে । নইলে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েও কোনও লাভ নেই। তবে সাগরদিঘির জয়ে যে বামেরা নতুন করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পেয়েছেন তাতে কোনও সন্দেহ নেই।

সাগরদিঘি বড় চ্যালেঞ্জ
সাগরদিঘিতে বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাসের জয়কে ছোট করে দেখতে নারাজ শাসক দল। সামনেইউ পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বাম-কংগ্রেস জোট। এদিকে সমবায় নির্বাচনে বাম-রাম জোটের সঙ্গে এবার হাত মেলাতে শুরু করেছে কংগ্রেসও। পঞ্চায়েত ভোটে যদি বিরোধীরা সেই সমীকরণে লড়াই শুরু করে তাহলে শাসক দলের পক্ষে বড় চাপের বিষয় হবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications