বিজেপিকে একমাত্র থামাতে পারে বামেরাই, নবান্ন অভিযান নিয়ে মমতাকে কটাক্ষ সূর্য মিশ্রের

বিজেপিকে একমাত্র থামাতে পারে বামেরাই, নবান্ন অভিযান নিয়ে মমতাকে কটাক্ষ সূর্য মিশ্রের

বিজেপিকে একমাত্র রুখতে পারে বামেরাই। বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপির সঙ্গে লড়তে পারবেন না জেনেই উনি তালা ঝুলিয়ে চলে গিয়েছেন নবান্নে।

মমতাকে কটাক্ষ সূর্যর

মমতাকে কটাক্ষ সূর্যর

বিজেপির নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যকে নিশানা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপিকে সামলাতে পারবেন না জেনেই নবান্নে তালা ঝুলিয়ে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। বিজেপিকে সামলানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই।

মমতাই বিজেপিকে এনেছেন রাজ্যে

মমতাই বিজেপিকে এনেছেন রাজ্যে

সূর্য মিশ্র পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন তৃণমূল কংগ্রেসই বিজেপিকে রাজ্যে এনেছেন। তাই বিজেপিকে সামাল দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। বিজেপি যে পথে রাজনীতি করে সেটা একমাত্র বামেরা। বিজেপিও সেকথা জানে বলেই দাবি সূর্য মিশ্রর। যদিও রাজ্য রাজনীতিতে এখনও পর্যন্ত বামেরা তেমন ভাবে সক্রিয় হয়ে উঠতে পারেনি।

বিজেপিকে হঠাবে বামেরাই

বিজেপিকে হঠাবে বামেরাই

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য মিশ্র দাবি করেছেন বাংলা থেকে বিেজপিকে হঠানোর ক্ষমতা একমাত্র বামেদেরই রয়েছে। বিজেপি নিজে সেকথা জানে। বামেরা তাঁদের আদর্শ, মতাদর্শ, সংগঠন নিয়ে বিজেপিকে বাংলা থেকে সরাবে। তার আগে তৃণমূলকে সরাতে হবে বাংলা থেকে। তবেই বিজেপিকে বাংলা থেকে হঠানো যাবে বলে দাবি করেছেন তিনি।

বিজেপির নবান্ন অভিযানে ধুন্ধুমার

বিজেপির নবান্ন অভিযানে ধুন্ধুমার

বিজেপির নবান্ন অভিযান ঘিরে আজ ধুন্ধুমার বাঁধে শহরে। হওড়া ময়দান, সাঁতরাগাছ, হেস্টিংস সর্বত্র বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিসের সংঘর্ষ বাঁধে। পুলিস বিজেপি কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিসের। জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাসায়নিক মেশানো জল ছোড়া হয়েছে জলকামানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+