ব্রিগেডের আগে পাঁশকুড়ায় সিপিএম কর্মীর বাড়িতে হামলা! অভিযোগ অস্বীকার তৃণমূলের
পাঁশকুড়ার মাইশোরায় সিপিএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস।
পাঁশকুড়ার মাইশোরায় সিপিএম কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। আক্রান্ত সিপিএম কর্মীর দাবি, কয়েকদিন ধরে ৩ ফেব্রুয়ারির ব্রিগেডের জন্য প্রচার চালাচ্ছিলেন। লাগাচ্ছিলেন পোস্টার। এই কাজের জন্যই তাঁর বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দলীয় সমর্থকদের নিয়ে ব্রিগেডের যাওয়ার প্রচার চালানোতেও হামলা। বাড়িতে হামলা নিয়ে এমনটাই অভিযোগ করলেন পাঁশকুড়ার মাইশোরার সিপিএম কর্মী। শনিবার রাতে এলাকার তৃণমূল নেতার নেতৃত্বে ১৫ জনের বাইক বাহিনী ওই সিপিএম কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘরের বাইরে রাখা দুটি মোটরবাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বাড়ি লাগোয়া পল্ট্রি ফার্মেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ঘটনার সঙ্গে তারা কোনওভাবেই যুক্ত নয়।












Click it and Unblock the Notifications