মোথাবাড়ির ঘটনার পিছনে আছে... চাঞ্চল্যকর দাবি বামেদের! দিলীপ ঘোষের নাম 'বদল' সেলিমের
Malda Mothabari Case: মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার জন্য গোয়েন্দা দফতরের ব্যর্থতাকে দায়ী করল বামফ্রন্ট (Cpim)। তাদের দাবি, যদি গোয়েন্দা দপ্তর আগেভাগে সতর্ক থাকত, তাহলে এই ঘটনা এড়ানো সম্ভব হতো। আজ
শনিবার কালিতলা এলাকার মিহির দাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "পুলিশ প্রশাসনকে ঢিলেমি মনোভাব ত্যাগ করতে হবে। সামনে একাধিক উৎসব রয়েছে, তাই আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।"

তিনি আরও জানান, এই ঘটনার (Malda Mothabari Case) প্রতিবাদে তারা থানার পাশাপাশি জেলা প্রশাসনকে স্মারকলিপি দেবেন। এছাড়া, দ্রুত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।
যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে সূত্রের খবর।
অন্যদিকে এদিন ডিবিসি রোডে সিপিএমের জেলা কার্যালয়ে সিপিএম এর জেলা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দিতে আসেন রাজ্য সম্পাদক মহ: সেলিম। বৈঠকের পর সাংবাদিক সন্মেলনে যোগ দেন তিনি। সেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই ফুসে ওঠেন সেলিম।
সম্প্রতি দাঁ কেনা সহ একধিক বক্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সেলিম বলেন, এখন ওর নাম পালটে গেছে এখন সবাই ওকে রামদা বলে, দিলীপদা তো বলে না ওকে। পাশাপাশি অপগণ্ড বলেও কটাক্ষ করেন। এর পাশাপাশি সাংবাদিক সন্মেলনে সেলিম বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেন।
বিশেষ করে আগামিদিনে নির্বাচনী পরিকল্পনা এবং ভুতুতে ভোটার মুক্ত নির্বাচনী তালিকা নিয়েও বক্তব্য রাখেন। ১০৪ ওষুধের গুণমান পরীক্ষায় ফেল করা নিয়ে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারকেই নিশানা করেন রাজ্য সম্পাদক মহ: সেলিম।












Click it and Unblock the Notifications