টেস্ট বাড়তেই ২৪ ঘন্টায় ফের একবার রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ! উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

রাজ্যে ফের একবার বাড়ল করোনা সংক্রমণ। টেস্ট বাড়তেই সংক্রমনের হারও উপরের দিকে। বিশেষ করে কয়েকটি জেলাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। আর সেই তালিকার প্রথমেই রয়েছে কলকাতা। যদিও সংক্রমণ রুখতে প্রস্তুত কলকাতা পুরসভা

রাজ্যে ফের একবার বাড়ল করোনা সংক্রমণ। টেস্ট বাড়তেই সংক্রমনের হারও উপরের দিকে। বিশেষ করে কয়েকটি জেলাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। আর সেই তালিকার প্রথমেই রয়েছে কলকাতা। রয়েছে আরও বেশ কয়েকটি জেলা। যদিও সংক্রমণ রুখতে প্রস্তুত কলকাতা পুরসভা। শুধু তাই নয়, স্বাস্থ্য দফতরের তরফেও একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাগুলিকেও বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ফের একবার বেড়েছে করোনা সংক্রমণ

ফের একবার বেড়েছে করোনা সংক্রমণ

আজ মঙ্গলবার যে স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন দেওয়া হয়েছে সেই অনুযায়ী রাজ্যে ফের একবার বেড়েছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে হয়েছে ৭২০। কিন্তু সোমবার সংক্রমণের সংখ্যা ছিল ৬১৫। একধাক্কায় আজ অনেকটাই বেড়েছে সংক্রমণের হার। একই সঙ্গে এদিন করোনা টেস্টের সংখ্যাও বেড়েছে। বুলেটিন অনুযায়ী সোমবার রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৩০৬টি। আজ মঙ্গলবার করোনা পরীক্ষা হয়েছে ৩৬,০১৪। ফলত স্পষ্ট টেস্ট বাড়তেই ফের একবার বেড়েছে করোনা সংক্রমণ। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১১ হাজার ১৮০ জন।

উদ্বেগ বাড়াচ্ছে কয়েকটি জেলা

উদ্বেগ বাড়াচ্ছে কয়েকটি জেলা

সংক্রমণের হারে উদ্বেগ বাড়াচ্ছে বাড়াচ্ছে কয়েকটি জেলা। মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতাতে করোনা সংক্রমণ ২১১। কিন্তু সোমবার সংক্রমণ ছিল ১৭৩। অন্যান্য জেলাতেও ছবিটা কার্যত এক। সংক্রমনের নিরিখে তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলাতে গত ২৪ ঘন্টাতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। দক্ষিন ২৪ পরগনাতে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৭১ জন। তবে টেস্ট বাড়তেই এই তিন জেলাতে যেভাবে করোনা সংক্রমনের বাড়ছে তাতে উদ্বেগ বাড়ছে।

কমেছে মৃতের সংখ্যা

কমেছে মৃতের সংখ্যা

গত ২৪ ঘন্টাতে রাজ্যে কমল মৃতের সংখ্যা। সোমবার রাজ্যে করোনাতে মৃতের সংখ্যা ছিল ১৪। এদিকে একদিনে ভাইরাসের বলি ১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। মোট ১০ জনের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে চারজন। জলপাইগুড়িতে মৃত্যু হয়েছে দু'জনের।

কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা

রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও অন্যদিকে স্বস্তির খবরও রয়েছে বুলেটিনে। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৭৪১ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৮২ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+