কালীপুজোতেও স্বস্তি নেই! ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমণ কমলেও ৯০০ উপরেই মোট আক্রান্ত

আলোর উৎসবে মেতে বাংলার মানুষ। কলকাতা সহ বাংলার কালীক্ষেত্রগুলিতে ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে সন্ধ্যা, পুজো দেওয়ার জন্যে লম্বা লাইন কালীঘাট থেকে দক্ষিণেশ্বর সর্বত্র। কোভিড বিধি মানার কথা বললেও আদৌতে কি মানা হচ্ছে?

আলোর উৎসবে মেতে বাংলার মানুষ। কলকাতা সহ বাংলার কালীক্ষেত্রগুলিতে ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে সন্ধ্যা, পুজো দেওয়ার জন্যে লম্বা লাইন কালীঘাট থেকে দক্ষিণেশ্বর সর্বত্র। কোভিড বিধি মানার কথা বললেও আদৌতে কি মানা হচ্ছে? প্রশ্নটাই থেকেই যাচ্ছে।

আর এই পরিস্থিতি ফের একবার ৯০০ ছাড়াল রাজ্যে মোট করোনা আক্রান্ত। এই অবস্থায় বারবার করোনা বিধি মানার কথা বলছেন চিকিৎসকরা। তাঁদের মতে, এই সময়ে করোনা বিধিকে অমান্য করা মানে বিপদ ডেকে আনা।

এক নজরে করোনা সংক্রমণ

এক নজরে করোনা সংক্রমণ

কালীপুজোর সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের তরফে করোনা সংক্রান্ত মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে। সেই বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় বাংলাতে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। বুধবারও আক্রান্তের সংখ্যা ছিল ৯০০ এর উপরে। তবে বুধবারের তুলনাতে কলকাতায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪৫ জন। তবে এদিন কলকাতায় আক্রান্তের সংখ্যা মাত্র ২২৮ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলাতে আক্রান্তের সংখ্যা ১৫৬ জন। দক্ষিন ২৪ পরগণাতে করোনা আক্রান্ত ৭৭ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৬,৩৩২।

করোনাতে মৃতের সংখ্যা ১৪

করোনাতে মৃতের সংখ্যা ১৪

করোনাতে মৃতের সংখ্যা ১৪। বুধবারেও মৃতের সংখ্যাটা এক ছিল। তবে দৈনিক মৃত্যুর নিরিখে বুধবারের মতো প্রথম স্থানে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। একদিনে এই দুই জেলাতেই যথাক্রমে ৫ জন করে করোনায় মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ১৮৮ জন। চিকিৎসকদের মতে, এখনও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। ফলে এই সময়টা খুবই সাবধান থাকা প্রয়োজন।

 কমছে পজিটিভ রেট!

কমছে পজিটিভ রেট!

স্বস্তি দিচ্ছে পজিটিভ রেট। এই মুহূর্তে রাজ্যে পজিটিভ রেট ১.20 শতাংশ। তবে এই মুহূর্তে রাজ্যে মোট করোনাতে সংক্রিয় রোগীর সংখ্যা 8,193।

প্যান্ডেলে ঢোকা নিষিদ্ধ

প্যান্ডেলে ঢোকা নিষিদ্ধ

দুর্গা পুজোতে কেউ মানেনি করোনা বিধি। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে ঠাকু দেখা। আর এরপর থেকেই রাজ্যে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। আর সেদিকে তাকিয়ে এবার কড়া কলকাতা হাইকোর্ট। মন্ডপে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেও ঢোকা যাবে না পুজো মন্ডপে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোটের তরফে। শুধু তাই নয়, বাজি ফাটানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

করোনা ওষুধ!

করোনা ওষুধ!

করোনার বিরুদ্ধে লড়াইয়ে কাজ করছেন একাধিক দেশের বিজ্ঞানীরা। কীভাবে পাকাপাকিভাবে মারন এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে সেই লক্ষ্যেই কাজ চালাচ্ছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। ইতিমধ্যে ভ্যাকসিন এসে গিয়েছে বাজারে। তবে ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা চলছে। তবে এবার বাজারে চলে এল করোনা ভাইরাস প্রতিরোধী ওষুধ। ইতিমধ্যে এই ট্যাবলেটকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। এই ওষুধ সাধারন ওষধের মতোই জল দিয়ে খাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+