দেড় বছরের শিশু সন্তানকে নির্মম ভাবে হত্যা, মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা
দেড় বছরের শিশুকে খুন এবং প্রমাণ লোপাটের দায়ে মা ও তার প্রেমিককে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার দুপুরে হাওড়া জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক শিশুর মা হাসিনা সুলতানা এবং তার প্রেমিক ভাল্লু শা'কে এই দণ্ড দেন।
এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন অরিন্দম মুখোপাধ্যায়। ২০১৬ সালের ২২শে জানুয়ারি রাতে হাসিনা ও ভাল্লু মিলে প্রথমে শিশুটিকে এক পাতা সেন্ট্রিজিন ট্যাবলেট গুঁড়ো করে খাওয়ায়। শিশুটি ঘুমিয়ে পড়লে তাকে একাধিক আঘাত করা হয়। পরের দিন একটি ট্রাভেল ব্যাগে তার মৃতদেহ ভরে সেকেন্দ্রাবাদে দাঁড়ানো ফলকনামা এক্সপ্রেসের সিটের নিচে রেখে দেয়।

পরে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় সেই শিশুটির দেহ। হাওড়া জিআরপি'র এই মামলায় মোট ১৫ জন সাক্ষ্য প্রদান করেন। এদের মধ্যে বেশিরভাগ সাক্ষীর তেলেগু ভাষী হওয়ায় দোভাষী নিয়োগ করে সাক্ষীদের বক্তব্য আদালতে নথিভুক্ত করা হয়। আট বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলায় অভিযুক্তদের ৩০২/২০১/৩৪ ধারায় মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয়। আজ হয় সাজা ঘোষণা।












Click it and Unblock the Notifications