দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা পূর্ব মেদিনীপুর-দার্জিলিং-এর, একনজরে পরিসংখ্যান
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা পূর্ব মেদিনীপুর-দার্জিলিং-এর, একনজরে পরিসংখ্যান
রাজ্যের মধ্যে কলকাতায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে জেলাগুলির করোনা পরিস্থিতি চিন্তায় রেখেছে রাজ্য প্রশাসনকে। কেনা ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা দীর্ঘদিন ধরেই ৯০০ থেকে ১ হাজারের মধ্যে রয়েছে। বিধিনিষেধেও সবকটি জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দার্জিলিং-এর পাশাপাশি কখনও পশ্চিম মেদিনীপুর আবার কখনও পূর্ব মেদিনীপুরের আক্রান্তের সংখ্যা মাথা চাড়া দিচ্ছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৯২৪। আগের দিনের থেকে সংখ্যাটা কম। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৯৭। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮২(৮৬)। উত্তর ২৪ পরগনায় ৯৪ (৯৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৪৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৩০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,০৯, ১৩০। শুধু এদিনই কলকাতায় ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৪৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৩, ১২১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৬১ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ৫৭ কম।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৭, ৩৫৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৩০ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১০১, ২১৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬১১ জন। গত দিনের থেকে সংখ্যাটা ৪৯ কম।

দার্জিলিং- পূর্ব মেদিনীপুর
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা। তারপরেই পূর্ব মেদিনীপুর (৮৭) আর তিন নম্বরে দার্জিলিং (৮০) । দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫১৬২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩, ৭২৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০ জন। হুগলিতে ৭৫ জন বেড়ে আক্রান্ত ৮০, ৮০৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৫ (২১), কোচবিহারে ৬১ (৬৩) , দার্জিলিং ৮০ (৭৭), কালিম্পং ১৬ (৪৭) , জলপাইগুড়ি ৬০ (৫৩), উত্তর দিনাজপুরে ৪ (৬), দক্ষিণ দিনাজপুরে ৪ (১১), মালদহ ২ (১১), মুর্শিদাবাদ ৬ (৯), নদিয়া ৫৫ (৫৮), বীরভূম ৬ (৮), পুরুলিয়া ৫ (৪), বাঁকুড়ায় ৫১ (৫২), ঝাড়গ্রাম ৩০ (৩৬), পশ্চিম মেদিনীপুর ৪৯ (৭১), পূর্ব মেদিনীপুর ৮৭ (৮৩), পূর্ব বর্ধমান ৩৬ (৩৪), পশ্চিম বর্ধমান ১৪ (২৪), হাওড়া ৪০ (৪৮), হুগলিতে ৭৫ (৬৪), উত্তর ২৪ পরগনায় ৯৪ (৯৬), দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ ( ৩৫) জন আক্রান্ত হয়েছেন।

১৬ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। দার্জিলিং, উত্তর ২৪ পরগনা, কলকাতায় ২ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications