বাংলায় করোনায় দৈনিক সংক্রমণ ফের ঊর্ধমুখী! তবে বাড়ছে সুস্থতা, কমছে মৃত্যুও

বাংলায় করোনায় দৈনিক সংক্রমণ ফের ঊর্ধমুখী! তবে বাড়ছে সুস্থতা, কমছে মৃত্যুও

করোনায় দৈনিক সংক্রমণ ফের ঊর্ধমুখী হয়েছে বাংলায়! তবে এটাই স্বস্তি যে সুস্থতার হার বাড়ার পাশাপাশি কমছে মৃত্যুর সংখ্যা। করোনার দৈনিক সংক্রমণ এখনও দু-হাজারের নিচে রয়েছে। অপেক্ষায় একটু বেশি দৈনিক করোনামুক্তের সংখ্যা। তবে অনেকটা স্বস্তি দিয়ে মৃত্যু সংখ্যা নেমে এসেছে ৩৫-এ।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৩৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৫৫১। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২২ হাজার ২৩১ জন। এদিন ৭৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৩৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৫০ হাজার ৬৮৬। ১২২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৫০০৮। এদিন টেস্টিং হয়েছে ৫৫৫৫৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৩.৪৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৭২৯৪। এদিন ১৯০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৫১২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১২ জন বেড়ে হয়েছে ৯৩৯৮১। হাওড়ায় আক্রান্ত ৯২৬০১। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। হুগলিতে ১১২ জন বেড়ে আক্রান্ত ৭৯৬৫০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+