রাজ্যের তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এরও কম, একনজরে পরিসংখ্যান

রাজ্যের তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এরও কম, একনজরে পরিসংখ্যান

রাজ্যের তিন জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০-এরও নিচে নেমে গিয়েছে। দৈনিক সংক্রমণ সবথেকে কম পুরুলিয়ায়। জঙ্গলমহলের এই জেলায় মাত্র চারজন সংক্রমিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। এরপর মালদহ ও কালিম্পং জেলায় দৈনিক করোনা ভাইরাসে আক্রান্ত যথাক্রমে ৮ ও ৯ জন। একমাত্র পুরুলিয়ায় সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দু-হাজারের নিচেই রয়েছে। বাংলায় ১৯৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯০। উত্তর ২৪ পরগনায় ২৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। কমেছে মৃত্যুও।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৭২৯৪। এদিন কলকাতায় ১৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০০৫৯৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৮১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৫১২৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৩৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭৮৪৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৮৪৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৭৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১১২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩৯৮১ জন। হাওড়ায় আক্রান্ত ৯২৬০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৩ জন। হুগলিতে ১১২ জন বেড়ে আক্রান্ত ৭৯৬৫০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৯ জন, কোচবিহারে ৯৪ জন, দার্জিলিংয়ে ১৬৮ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ১৬ জন, উত্তর দিনাজপুরে ৩৬ জন, দক্ষিণ দিনাজপুরে ২২ জন, মালদহে ৮ জন, মুর্শিদাবাদে ২২ জন, নদিয়ায় ১০৫ জন, বীরভূমে ২৩ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ৭৭ জন, ঝাড়গ্রামে ৩৫ জন, পশ্চিম মেদিনীপুরে ১৭৩ জন, পূর্ব মেদিনীপুরে ১৫২ জন, পূর্ব বর্ধমানে ৫০ জন, পশ্চিম বর্ধমানে ৫৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+