কলকাতায় করোনা আক্রান্ত ফের ২০০-র উপরে, ১২ জেলায় ১০-র নিচে! একনজরে পরিসংখ্যান
কলকাতায় করোনা আক্রান্ত ফের ২০০-র উপরে, ১২ জেলায় ১০-র নিচে! একনজরে পরিসংখ্যান
কলকাতায় করোনা আক্রান্ত ফের ২০০-র উপরে উঠল। ১২ জেলায় সংক্রমণ ১০-র নিচে! সামগ্রিকভাবে বাংলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলার ৭ জেলায় ৩০ থেকে ২১০-এর মধ্যে সংক্রমণ। বাকি ১৬ জেলায় ২৫-এর নিচে সংক্রমিত হয়েছে করোনায়। তার মধ্যে আবার ১২ জেলায় সংক্রমণ ১০-এর নিচে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার সংক্রমণও ১০০-র উপরে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা বেড়ে ফের ২২০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এদিন সক্রিয় বাড়ল প্রায় ৩০ জন। কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২১৭৩। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন কমে ১৩৬৬ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় কমে ৫৩০। হুগলির করোনা সক্রিয়ও ৬০০-র নিচে নেমে ৫৮৮ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৫ জন কমে ৫৮৫ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩০৫ নদিয়ায়। সর্বনিম্ন ১৯ পুরুলিয়ায়। ১০০-র নিচে করোনা সক্রিয় ৬ জেলায়। ৮ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়, ১ জেলায় ৩০০-র উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬২৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০৬ জন। উত্তর ২৪ পরগনায় ১০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন বেড়ে ২০০-এর উপরে উঠে গিয়েছে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ ফের ১০০-র উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩০৬১৯। এদিন কলকাতায় ২০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩১৭৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৭৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৪৪৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৬৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৮১৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৩৩১ জন। হাওড়ায় আক্রান্ত ১০০৯৩৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮৮৫৯৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ২১ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৯ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৭ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৪১ জন, বীরভূমে ৩১ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৫ জন, ঝাড়গ্রামে ৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৬ জন, পূর্ব মেদিনীপুরে ৫ জন, পূর্ব বর্ধমানে ৯ জন, পশ্চিম বর্ধমানে ২০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications